জাতীয়

মামুনুলকাণ্ডে বিএনপি সমর্থকের জামিন মেলেনি

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে আটকের ঘটনাকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহ মো. সোহাগ রনির বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় বিএনপি সমর্থক গরীবে নেওয়াজ মোল্লাকে জামিন দেয়নি আদালত।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার (২৮ এপ্রিল) এ আদেশ দেয়। হাইকোর্ট তার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে।

আদালতে জামিন আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন আইনজীবী মো. মহিবুল্লাহ তানভীর। আর রাষ্ট্রপক্ষে জামিন আবেদনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

হেফাজতে ইসলামের সদ্যবিলুপ্ত কমিটির যুগ্মমহাসচিব মামুনুল হককে সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে গত ৩ এপিল আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন রাতে নারায়নগঞ্জের সোনারগাঁওয়ের ফুলবাড়িয়া গ্রামে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহ মো. সোহাগ রনির বাড়িতে হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ৯ এপ্রিল রনির পিতা হাজী মো. শাহ জামাল তোতা বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা করেন।

মাওলানা মামুনুল হকের ঘটনায় সোনারগাঁও থানায় মোট ৬টি মামলা হয়। এর মধ্যে রনির পিতার মামলায় স্থানীয় বিএনপি সমর্থক গরীবে নেওয়াজ মোল্লাকে গত ১৬ এপ্রিল গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। এ অবস্থায় তার জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা