জাতীয়

সাংবাদিক মুক্তিযোদ্ধা সৈয়দ শাহজাহান আর নেই

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চেলে গেলেন প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাহজাহান।

বুধবার বিকালে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। গত ২৩ এপ্রিল থেকে রাজধানীর উত্তরার বেসরকারী ক্রিসেন্ট হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ৭৮ বছর বয়সী এই সাংবাদিক।

বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের প্রেসসচিব সৈয়দ শাজাহানের স্ত্রী সৈয়দা জাহানারা শেফালী জানান, গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) অসুস্থ বোধ করলে তার নমুনা পরীক্ষা করা হয়। পরে তার করোনা পজিটিভ আসে। ২৩ এপ্রিল রাত প্রায় আড়াইটার দিকে ক্রিসেন্ট হাসপাতালে সৈয়দ শাজাহানকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউ শয্যায় রাখা হয়।

সৈয়দ শাহজাহানের ভাতিজা সৈয়দ শফিউল আলম বলেন, বুধবার দুপুরের পর থেকে চাচার অবস্থার অবণতি ঘটে। বিকালে অক্সিজেন লেভেল একেবারে কমে যাওয়ায় লাইফ সাপোর্ট খুলে দিয়ে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ জামালপুর শহরের এক নং ওয়ার্ডে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর সেখানে জানাযা শেষে দাফন হবে।

সৈয়দ শাহজাহান দৈনিক ইত্তেফাকে প্রায় ৪৫ বছর সাংবাদিকতা করেন। এই সময়ে প্রাচীন এই পত্রিকাটির প্রধান প্রতিবেদক, শিফট ইনচার্জ সহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের এই সদস্য। তিনি কচি-কাঁচার আসরের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গেও ছিল তার বেশ ঘনিষ্ঠতা ছিল। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জামালপুরের এই কৃতি সন্তান।

সাননিউজ/টিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা