জাতীয়

পিডিবির ভুয়া প্রকৌশলী নাইমুরের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপ-বিভাগীয় প্রকৌশলী পরিচয়ে প্রতারণা করার অভিযোগে করা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নাইমুর রহমান জোয়ার্দার।

বুধবার (২৮ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদের আদালতে তিনি এই জবানবন্দি দেন।

রাজধানীর মিরপুর মডেল থানার পক্ষে আদালতে সাধারণ নিবন্ধন কর্মকর্তা ও পুলিশের উপ-পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার তাকে মিরপুর মডেল থানার প্রতারণার মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় মামলার আসামি নাইমুর স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার (২৬ এপ্রিল) সিআইডির একটি টিম মিরপুর থানা এলাকা থেকে প্রতারক চক্রের মূলহোতা নাইমুর রহমান জোয়ার্দারকে গ্রেফতার করে। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার মসজিদ পাড়ায়। তিনি সাভারের দক্ষিণ দরিয়াপুরের গেন্ডা এলাকায় থাকেন।

জানা যায়, ২০১৮ সালের ১৬ নভেম্বর মিরপুরের পাইকপাড়ায় বন্ধুর অফিসে নাইমুর রহমান জোয়ার্দার নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী হেলালুল মোজাদ্দেদের। নাইমুর নিজেকে পিডিবির উপ-বিভাগীয় প্রকৌশলী বলে পরিচয় দেন। এরপর হেলালুলের সঙ্গে নাইমুরের বিভিন্ন সময় কথা হয়। হেলালুলের মাইক্রোবাস ভাড়া নিয়ে চুয়াডাঙ্গা যান নাইমুর। ফিরে এসে ৯ হাজার টাকা ভাড়াও পরিশোধ করেন। এভাবে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

একপর্যায়ে নাইমুরের কাছে কাজ চান হেলালুল। পিডিবির বিভিন্ন কেনাকাটা পাইয়ে দিতে অনুরোধ করেন। তখন নাইমুর রহমান তাকে নারায়ণগঞ্জের তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন জিনিসপত্র কেনার কাজ পাইয়ে দেয়ার কথা বলেন। তিনি পিডিবির নারায়ণগঞ্জ প্রজেক্টের ক্রয়ের দায়িত্বে আছেন বলেও জানান।

হেলালুলকে প্রকল্পের জন্য প্রাইভেটকার, হাইয়েস মাইক্রোবাস, এসি, কম্পিউটার থাইগ্লাস, সিলিং ফ্যান, ওয়াল ফ্যান, গেট ইত্যাদি সরবরাহের জন্য লিখিত কার্যা‌দেশ দেন নাইমুর। নকল কার্যাদেশ তৈরি করে তার অনুলিপি হেলালুলকে দেয়া হয়।

ব্যাংক ড্রাফের মাধ্যমে বিভিন্ন সময়ে এ কার্যাদেশের কথা বলে তার কাছ থেকে ৫২ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেন নাইমুর। নাইমুর রহমান জোয়ার্দার টাকা হাতিয়ে নেয়ার পর মো. হেলালুল মোজাদ্দেদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এরপর সন্দেহ হয় হেলালুলের।

তিনি নারায়ণগঞ্জে ২২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, নাইমুর রহমান জোয়ার্দার নামে কোনো কর্মকর্তা সেখানে নেই। তখন বুঝতে পারেন যে, তিনি প্রতারণার শিকার হয়েছেন। এ ঘটনার পর গত ২৬ এপ্রিল মিরপুর মডেল থানায় ভুক্তভোগী ব্যবসায়ী হেলালুল মোজাদ্দেদ (৪২) এ বিষয়ে একটি মামলা করেন।

নাইমুর রহমান জোয়ার্দার ছাড়াও এ মামলায় অন্য আসামিরা হলেন- নাইমুরের স্ত্রী জান্নাতুল নূর (২৬) ও নাইমুরের ভাই মশিউর রহমান (২০)।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা