জাতীয়

টিকা পেতে আরও দুই সপ্তাহের অপেক্ষা

নিজস্ব প্রতিনিধি: পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে দেশে করোনাভাইরাসের কোনো টিকা আসার সম্ভাবনা নেই। তবে টিকার জন্য রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) চীন ও দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এসব তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, ‘রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন সবার সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। আমরা কয়েকটি ডকুমেন্ট চেয়েছি। দুই সপ্তাহের আগে কিছু পাওয়া যাবে না। চীন, রাশিয়া বা যুক্তরাষ্ট্র সব জায়গায় একই অবস্থা। এখানে কিছু কাগজপত্র ঠিক করতে হবে এবং জাহাজীকরণের ফলে দুই সপ্তাহের আগে কিছু হবে না। এটা রিজনেবল টাইম।’

রাশিয়া ও চীন থেকে ভ্যাকসিন নিয়ে আসার প্রসঙ্গে সচিব বলেন, ‘সব কিছু এখন স্বাস্থ্য মন্ত্রণালয় করবে। আমরা যোগাযোগ করে দিয়েছি এবং এখন টিকা কবে, কীভাবে আসবে দাম কত হবে সব কিছু স্বাস্থ্য মন্ত্রণালয় ঠিক করবে।’

যুক্তরাষ্ট্র থেকে ভ্যাকসিন আনার বিষয়ে সরকার চেষ্টা করছে বলে জানান মাসুদ বিন মোমেন।

সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী যে কোনো দেশ থেকে টিকা আমদানির অনুমোদন দিয়ে রেখেছেন। আমরা যেখান থেকে পাই সেখান থেকেই আনব।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, আগামী তথা মে মাসে সেরাম থেকে ২০ লাখ ডোজ টিকা দেশে আসবে। ভারতের বাইরেও টিকার জন্য রাশিয়া ও চীনের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ।

এদিকে, মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানান, মে মাসেই আসছে রাশিয়ার টিকা টিকা স্পুটনিক-৫। আপাতত ৪০ লাখ ডোজ আসার সম্ভাবনা আছে।

গত ২৭ ফেব্রুয়ারি থেকে দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এবং ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত কোভিশিল্ড নামের টিকাটি করোনা প্রতিরোধে বাংলাদেশে ব্যবহার করা হচ্ছে। এই পর্যন্ত করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৬১৬ জন।

দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৫ লাখ ৭৯ হাজার ৮৪ জন। তবে ভারত থেকে টিকা আসা বন্ধ হয়ে যাওয়ায় সরকার অন্য চীন, রাশিয়া থেকেও টিকা আনার জন্য যোগাযোগ করছে। যদিও চুক্তি অনুযায়ী ভারত থেকে আরও টিকা পাওনা রয়েছে বাংলাদেশ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা