জাতীয়

দেশে খাদ্য সঙ্কট এড়াতে ব্যবস্থা নেয়া হয়েছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতিতে দেশের মানুষ যাতে খাদ্য সঙ্কটে না পরে সেই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় শুরু হওয়া করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে স্বল্পকালীন সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এ সময় ত্রাণের জন্য যারা সবার সামনে আসতে পারবেন না তাদের জন্য ৩৩৩ এ কল দিলে খাবার পৌঁছে দেয়া হবে।

স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রী আরো বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু করোনাভাইরাস সারা বিশ্বের মানুষকে বন্দি করে ফেলেছে। এ অবস্থায় আমার কাছে দেশের মানুষের কল্যাণটাই সব থেকে বড়। সে কারণে উৎসবটা সেভাবে করিনি।'

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, সংসদ সদস্যদের অধিবেশন কক্ষে বসার সময় শারীরিক দূরত্ব নিশ্চিত করা হয়। সূত্র আরো জানায়, এখন ঢাকায় আছেন এবং বয়সে তরুণ এমন এমপিদেরই শুধু সংসদে যাওয়ার জন্য উৎসাহিত করা হয়। আর সংসদে প্রবেশের সময় এমপিদের তাপমাত্রাও পরিমাপ করা হয়।

এছাড়া, এর আগে এক প্রেস বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসের কারণে জাতীয় সংসদের এই অধিবেশনে সাংবাদিকদের সশরীরে উপস্থিত না হয়ে সংসদ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারিত অধিবেশন কভার করার জন্য অনুরোধ করা হয়েছিল।

জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। এক অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আবার অধিবেশনে বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসাবে ১৮ এপ্রিলের মধ্যে অধিবেশন বসার বাধ্যবাধকতা ছিল। করোনাভাইরাসের এই মহাদুর্যোগেও তাই সংসদের সপ্তম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা