জাতীয়

ছয় কার্যদিবসে সোয়া ১২ হাজারের বেশি জামিন

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ার মধ্যে চলমান লকডাউনে চলছে ভার্চুয়াল আদালত। এতে শুনানি নিয়ে গত ছয় কার্যদিবসে সারা দেশে ১২ হাজার ২৫৮ জন আসামিকে জামিন দিয়েছেন নিম্ন আদালত।

সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মুহাম্মদ সাইফুর রহমান বুধবার (২১ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান বলেন, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ৬ কার্যদিবসে সারা দেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ২০ হাজার ৯৫৩টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ১২ হাজার ২৫৮ জন জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।

ভার্চুয়াল শুনানি নিয়ে গত ১২ এপ্রিল এক হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল তিন হাজার ২৪০ জন, ১৫ এপ্রিল দুই হাজার ৩৬০ জন, ১৮ এপ্রিল ১ হাজার ৮৪২ জন আসামি, ১৯ এপ্রিল ১ হাজার ৬৩৫ জন ও ২০ এপ্রিল ১ হাজার ৫৭৬ জন আসামিকে জামিন দেয় নিম্ন আদালত।

সান নিউজ/এমএ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

ঘরে বসেই নাগরিকের কথা শুনলেন ববি হাজ্জাজ

জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ আরও শক্তিশালী করতে নতুন ধরন...

৭–৯ মাত্রার ভূমিকম্পে ঢাকায় উদ্ধারকাজে বড় বাধা হবে যানজট ও ধসে পড়া ভবন

শক্তিশালী ভূমিকম্প হলে রাজধানী ঢাকার জন্য সবচেয়ে বড় বিপদ শুধু ভবন ধসে পড়া নয়;...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত ছাড়িয়েছে ২৫০

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আট...

রাজবাড়ীতে পাটের দরপতন

একসময় পাটকে বলা হতো ‘সোনালি আঁশ’। পাটের ভালো ফলন ও ন্যায্য দাম কৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা