জাতীয়

স্বেচ্ছাসেবক লীগের ফ্রী টেলিহেলথ সার্ভিস

নিজস্ব প্রিতিবেদক: করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবিলায় জনসমাগম ও চলাচল সীমিত করে বিভিন্ন নির্দেশনা জারি করেছে সরকার। সবাইকে যথাসম্ভব ঘরে থাকতে বলা হয়েছে। এ পরিস্থিতিতে ঘরে বসেই যেন মানুষ স্বাস্থ্যবিষয়ক পরামর্শ পেতে পারেন, সে লক্ষ্যে টেলিমেডিসিন সেবা চালু করেছে আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের নেতারা।

রোববার রাজধানীর কলাবাগান মাঠে স্বেচ্ছাসেবক লীগের ফ্রী টেলিহেলথ সার্ভিস উদ্বোধন করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার জনগণের পাশে থাকার লক্ষ্যে রাজধানীতে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে এ সংগঠনটি।

স্বেচ্ছাসেবক লীগের ফ্রী টেলিহেলথ সার্ভিসের মাধ্যমে হটলাইন ০৯৬১১৯৯৯৭৭৭ নম্বরে ২৪ ঘন্টা ৪৩ জন ডাক্তার সার্বক্ষণিক ফ্রি সেবা দেবে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের সবাইকে মাস্ক পরিধান করে ও স্বাস্থ্যবিধি মেনে করোনার এই ভয়াবহতা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ একটি মানবিক সংগঠন। রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি মানবিক কাজ স্বেচ্ছাসেবক লীগ সব সময় প্রাধান্য দিয়ে থাকে। স্বেচ্ছাসেবক লীগ এর আগে দশটি ফ্রি এম্বুলেন্স ও দুটি লাশবাহী এম্বুলেন্স দিয়েছে। এর পরিধি প্রয়োজনে আরও বাড়ানো হবে। আজ ফ্রি টেলিহেলথ সার্ভিসের মাধ্যমে বিপদগ্রস্ত মানুষের পাশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যেভাবে দাঁড়াচ্ছে এটি অত্যন্ত মহৎ উদ্যোগ।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, আওয়ামী লীগ সভাপতির নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছাবেক লীগের প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে থাকতে প্রস্তুত রয়েছে। করোনার প্রথম ধাক্কার মতো দ্বিতীয় ঢেউতেও সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, আজ থেকে চালু হলো টেলি মেডিসিন সেবা। এ সেবা যে-কোনো মানুষই নিতে পারবেন।আমরা কেন্দ্রীয়ভাবে একটি হটলাইন (০৯৬১১৯৯৯৭৭৭) চালু করেছি। যার এ সেবা প্রয়োজন এখানে ফোন দিলেই অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে। এরই মধ্যে গত মঙ্গলবার প্রাথমিকভাবে ১০টি অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে।অ ক্রমান্বয়ে বিভাগীয় ও জেলা শহরগুলোতেও এ সেবা চালুর কথা আমরা চিন্তা করছি। এছাড়া আমরা রাজধানীতে দুটি লাশবাহী গাড়িও চালু করেছি। বিভাগীয় ও জেলা শহরগুলোতে এ সেবা শুরু করতে এরই মধ্যে সংগঠনে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সাধারণ মানুষের পাশে আছি।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় করোনা মোকাবেলায় স্বেচ্ছাসেবক লীগের ফ্রী টেলিহেলথ সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল সহ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

সাননিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা