জাতীয়

বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ বন্ড ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি চাঙ্গা রাখতে এবার অর্থের প্রবাহ বাড়ানোর চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে বিভিন্ন খাতে চাকরি হারিয়ে বেকার শ্রমিক-কর্মচারীদের মধ্যে বিকল্প কর্মসংস্থানের জন্য ‘প্রো পুওর বন্ড বা দরিদ্রবান্ধব বন্ড’ নামে একটি নতুন বন্ড চালু করাসহ ৪ দফা প্রস্তাব করেছে বাংলাদেশ ব্যাংক।

এই বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ চাকরি হারানো বেকারদের কর্মসংস্থানে ব্যয় করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে কেন্দ্রীয় ব্যাংক আরও যে সুপারিশ করেছে সেগুলো হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ‘বঙ্গবন্ধুর শতবর্ষী বন্ড’ নামে আরও একটি নতুন বন্ড বাজারে ছেড়ে টাকা সংগ্রহ করা।

যার মাধ্যমে আদায় করা অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ব্যয় হবে। সাময়িকভাবে ক্ষুদ্র ও মাঝারি বা এসএমই খাতে আরোপিত করহার কমানো এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর লভ্যাংশ দেওয়ার হার পুনর্বিবেচনা করার প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, এ ধরনের পরিকল্পনার একটি প্রস্তাবনা সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে। সম্মতি মিললে নতুন এসব বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নেওয়া হবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের সার্বিক অর্থনীতিতে সম্ভাব্য নেতিবাচক প্রভাব মোকাবিলায় এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনার প্রভাব মোকাবিলায় ঋণনির্ভর যেসব প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেগুলোর অনেক অর্থ অলস পড়ে রয়েছে। তাছাড়া নতুন উদ্যোগ বাস্তবায়নে ব্যাংকগুলোতে অলস পড়ে থাকা তারল্য ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক থেকেও বাড়ানো হবে টাকার জোগান। নতুন প্রণোদনাও দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদন পাওয়া গেলে কেন্দ্রীয় ব্যাংক এসব বন্ড বাজারে ছাড়ার বিষয়ে কাজ করবে বলে জানা যায়।

সূত্র জানায়, এসব বন্ড দেশের বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট গ্রুপ, বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করার পরিকল্পনা রয়েছে। প্রাপ্ত অর্থ কম সুদে ও সহজ শর্তে ব্যাংক ও ক্ষুদ্রঋণ বিতরণকারী সংস্থাগুলোর মাধ্যমে মাঠ পর্যায়ে বিতরণ করা হবে।

করোনার প্রভাবে কাজ হারানোদের কর্মসংস্থান তৈরি, নতুন উদ্যোক্তা তৈরিসহ, আত্মকর্মসংস্থান, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য তহবিলের জোগান দেওয়া হবে।

তাছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ‘বঙ্গবন্ধু শতবর্ষী বন্ড’ চালুর প্রস্তাব করা হয়েছে। এটিও বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বহুজাতিক সংস্থার কাছে বিক্রি করে টাকা তোলার পরিকল্পনা রয়েছে। এসব টাকায় করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন খাতে অর্থায়নের জন্য ব্যবহার করা হবে। করোনার কারণে বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা থাকায় আন্তর্জাতিক বাজারে এখন সুদের হার অনেক কম।

এজন্য আন্তর্জাতিক বাজার থেকেও এসব বন্ড ছেড়ে অর্থ সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ব্যাংকগুলোর হাতে এখন প্রচুর তারল্য রয়েছে। নতুন এই পরিকল্পনা বাস্তবায়ন হলে এই তারল্য একদিকে যেমন কাজে লাগবে, অন্যদিকে করোনায় সম্ভাব্য ক্ষতিগ্রস্ত খাতগুলো উপকৃত হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা