ফাইল ছবি
জাতীয়

হাতিরঝিলে প্রাইভেটার নিয়ন্ত্রণ হারিয়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিঝিলের আমবাগান এলাকা থেকে প্রাইভেটকারে ঝিলিক আলম (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী সাকিব আলমকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।

শনিবার (৩ এপ্রিল) সকালে হাতিরঝিল এলাকার আমবাগানে একটি প্রাইভেটকার চাকা পাংচার হয়ে ফুটপাতে উঠে যায়। পরে ওই প্রাইভেটকারের পেছনের সিটে শুয়ে থাকা অবস্থায় পুলিশ ঝিলিক আলমকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই নারীর শরীরে দুর্ঘটনার কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে ঢামেক সূত্রে জানা গেছে।

নিহতের স্বামী সাকিব আলম বলেন, সকালে গুলশানের বাসা থেকে বের হলে চাকা ব্লাস্ট হয়ে গাড়ি ফুটপাতে উঠে যায়। এরপর সে (ঝিলিক) মারা যায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাহলে তিনি কীভাবে মারা গেলেন? জানতে চাইলে তিনি রেগে গিয়ে বলেন, আমি কী জানি! এরপর তিনি উপস্থিত কারও কোনো প্রশ্নের সঠিক উত্তর দেননি। এসময় তিনি দাবি করেন মিরপুরের এমপি মো. ইলিয়াস মোল্লা তার নানা বলে জানান।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম কুদ্দুস বলেন, সকালে আমি ডিউটিতে ছিলাম। পরে শুনতে পেলাম আমবাগান এলাকায় একটা প্রাইভেটকার ফুটপাতে উঠে গেছে। পরে গিয়ে দেখি চাকা পাংচার হয়ে ফুটপাতে উঠে গেছে। পেছনের সিটে একজন নারী শুয়ে আছেন। জানতে চাইলে সাকিব আলমের বললেন তার স্ত্রী আহত হয়েছে। পরে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে তার কথিত স্ত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গাড়ি দুর্ঘটনা হলে তো মৃতের শরীরে কোনো চিহ্ন থাকার কথা। কিন্তু তার শরীরে কোনো চিহ্ন নেই। কী কারণে তিনি গুলশানের বাসা থেকে বের হয়েছিলেন সেটাও পরিষ্কার করে বলছেন না। আমরা তাকে আটক করে হাতিরঝিল থানায় নিয়ে যাচ্ছি। সাকিব আলমের বাসা গুলশান-২ এর ৩৬ নম্বর রোডে বলে জানান এসআই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, এক নারীকে এখানে আনা হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এইটা কীভাবে সড়ক দুর্ঘটনা হয়। হাতিরঝিল থানা পুলিশ ওই নারীর স্বামীকে আটক করে নিয়ে গেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিলেন বিজ্ঞানী ড. আব্দুল আজিজ

যশোর জেলার কেশবপুর উপজেলার কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে চলমান...

ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের শঙ্কা

আবহাওয়া অফিস আজ সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের...

স্ত্রীকে জমি লিখে না দেওয়ায় খুন হলেন ব্যবসায়ী

স্ত্রীকে জমিজমা লিখে না দেওয়ায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে খুন হয়েছেন আলু ব্যবসা...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় কোটি টাকার ‘অদৃশ্য ব্যবসা’

রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাকে ঘিরে তৈরি হয়েছে এক ধরনের অদৃশ্য অ...

সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সময়ের সঙ্গে নিরাপত্তার ধারণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা