জাতীয়

ভাসানচরে যাচ্ছেন পশ্চিমা কূটনীতিকরা

নিজস্ব প্রতিনিধি : নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের জন্য তৈরি করা সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করতে যাচ্ছেন পশ্চিমা বিশ্বের কূটনীতিকেরা। আজ শনিবার তারা সেখানে যাচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য আধুনিক আবাসন ব্যবস্থাসহ যে বিপুল সুযোগ-সুবিধা তৈরি করা হয়েছে, তা দেখাতেই পশ্চিমা দেশের কূটনীতিকদের জন্য এ সফরের আয়োজন করা হয়েছে।

ভাসানচরে এটিই হবে তাদের প্রথম সফর। এদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের প্রতিনিধিরা রয়েছেন।

এর আগে, গত মাসে জাতিসংঘের প্রতিনিধি দল ভাসানচর পরিদর্শনে যান। এরও আগে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা ভাসানচর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে স্বাস্থ্যবিধি মেনে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করার সুযোগ পাবেন কূটনীতিকেরা। এর ফলে ভাসানচর নিয়ে কূটনীতিকদের ভুল ধারণার অবসান হবে বলেও আশাবাদী পররাষ্ট্র মন্ত্রণালয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা