জাতীয়

ওয়ানটাইম প্লাস্টিক পণ্যের ব্যবহার এক বছরের মধ্যে বন্ধের নির্দেশ

দেশের উপকূলীয় অঞ্চলসহ হোটেল, মোটেল ও রেস্টুরেন্টে একবার ব্যবহারযোগ্য (ওয়ান টাইম) প্লাস্টিক পণ্যের ব্যবহার এক বছরের মধ্যে নিষিদ্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া আগামী ২০২১ সালের ৫ জানুয়ারি প্লাস্টিক বন্ধের ব্যাপারে কি কি কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে সে সম্পর্কে বিবাদীদের জানাতে বলা হয়েছে।

আদালত তার রুলে ২০২২ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সারাদেশে একবার ব্যবহারযোগ্য (ওয়ান টাইম) প্লাস্টিক পণ্যের বিপরীতে নিরাপদ বিকল্প কি হতে পারে সে বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ণের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন। এবং পলিথিন ব্যাগ বন্ধে বিদ্যমান আইনগত নিষেধাজ্ঞা কার্যকরে সরকারকে কেন ব্যর্থ বলা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয় সচিব, পানি উন্নয়ন বোর্ডের সচিব, বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ প্লাস্টিক প্রোডাক্ট প্রডিউসার এন্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানসহ ৮ জন বিবাদীকে ওই প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান ও সাঈদ আহমেদ কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। ২০১৯ সালের ১৭ ডিসেম্বর বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতিসহ (বেলা) ১১টি সংগঠন একটি রিট পিটিশন দায়ের করে। রিটে বিভিন্ন গবেষণাপত্র ও বিভিন্ন দেশের প্লাস্টিক রোধের কার্যকর ব্যবস্থাগুলো আদালতে তুলে ধরা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

হাসিনার পালানোর কারণ জানালেন তথ্যমন্ত্রী 

জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়ে রাষ্ট্রীয় ক্ষমতাকে অপ্রতিরোধ্য মনে করাই শাস...

টাকাতেই মিলবে বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনার সুযোগ

বিদেশ ভ্রমণের প্যাকেজ কিনতে এখন থেকে সরাসরি বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার ঝামেল...

হামের উপসর্গে মৃত্যু আরও ৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন...

শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শি...

গজারিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক কিশোরীকে অপ্রীতিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও একাধ...

বিরোধী দলের ভাষা স্বৈরাচারের মতো : মির্জা ফখরুল

বর্তমান বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা