জাতীয়

ঢাবি ছাত্রী ধর্ষণে মামলা-প্রতিবাদে সহপাঠীরা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল ৫ জানুয়ারি রোববার সন্ধ্যা সাতটার দিকে কুর্মিটোলা বাস স্টপেজে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিৎিসাধীন আছেন।সোমবার (৬ জানুয়ারি) দুপুরের পর তার মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

এ ঘটনায় ভিকটিমের বাবা এরইমধ্যে একজনের কথা উল্লেখ করে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনাস্থলের আলামত দেখে ধর্ষণের ঘটনায় ধর্ষক একজনই বলে জানিয়েছেন গুলশান বিভাগের ডিসি সুদীপ চক্রবর্তী। সোমবার (৬ জানুয়ারি) ঘটনাস্থল তদন্তে এসে তিনি সাংবাদিকদের ব্রিফ করার সময় একথা বলেন।

গুলশান বিভাগের ডিসি বলেন, ‘ভিকটিমের সঙ্গে রোববার থেকে একাধিকবার ওসি, এসি ক্যান্টনমেন্টে কথা বলেছেন। ভিকটিমের কথা অনুযায়ী অভিযুক্ত একজন’।

ঘটনার পর সোমবার ঢাবি শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে শাহবাগে রাস্তা অবরোধ করে। বিচারের দাবি জানিয়ে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ঘটনার প্রতিবাদ জানায়। এসময় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, এ ঘটনায় আমরা খুবই মর্মাহত। এ ঘটনার লিগ্যাল ব্যবস্থা নেয়া হবে। ঘটনাটি যেহেতু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না, সুতরাং এটা পুলিশ ব্যবস্থা নেবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মকভাবে তদন্তে সাহায্য করবে।

ঘটনার শিকার ছাত্রীর সহপাঠীরা জানান, রোববার বিকাল সাড়ে ৫টার পর বিশ্ববিদ্যালয়ের বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। কুর্মিটোলা বাসস্টেশনে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। মাঝপথে তাকে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ঘটে। পরে রাত ১০টার দিকে জ্ঞান ফেরে ওই ছাত্রীর।এরপর তিনি রিকশায় করে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা তাকে দেখতে হাসপাতালে আসেন।

সান নিউজ /শিলু/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা