জাতীয়

নিঃশব্দে কারচুপি হবে ইভিএমে: ফখরুল; ভোটের আগেই হেরে গেছে বিএনপি: কাদের

নিজস্ব প্রতিবেদক:

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট হলে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বিকেলে রাজধানীর গুলাশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল।

ফখরুল বলেন, সরকারি দলের প্রার্থিদের সুবিধা দিতে নির্বাচন কমিশন ইভিএম ব্যবহার করতে যাচ্ছে। ইভিএম-এ জনগণের রায়ের প্রতিফলন হবে না। আর বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আগেও কোন নির্বাচন সুষ্ঠু হয়নি, ভবিষ্যতেও হবে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, আমরা যেহেতু গণতন্ত্র বিশ্বাস করি সে জন্য নির্বাচনে অংশগ্রহণ করছি।

অন্যদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নির্বাচনের আগেই হেরে গেছে বিএনপি। দলটির নেতা-কর্মীদের কথার মাঝে পরাজয়ের সুর।

রাজধানীর রমনা পার্কের এক অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, যে দল আন্দোলনে পরাজিত হয়েছে, সে দল নির্বাচনে কিভাবে জয়ী হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা