জাতীয়

‘নগদ’র মাধ্যমে আসবে সরকারি ভাতা-বৃত্তি-সাহায্য

সরকারের সমস্ত ভাতা, বৃত্তি ও সরকারি সাহায্য এখন থেকে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে আসবে। এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুশাসন জারি করেছেন বলে জানিয়েছেন নগদের মুখপাত্র সোলাইমান সুখন। রোববার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, আজকে নগদ-এর জন্য এবং বাংলাদেশের জন্য একটি বিশেষ দিন। মাননীয় প্রধানমন্ত্রী আজ অনুশাসন জারি করেছেন বাংলাদেশ সরকারের যত ভাতা, বৃত্তি এবং সরকারি সাহায্য, সব প্রদান করা হবে “নগদ”-এর মাধ্যমে। এই অনুশাসনটি কার্যকর হওয়ার পর থেকে আর কোনো প্রবীণ মুক্তিযোদ্ধাকে, দুঃস্থ নারীকে, কোমলমতি শিক্ষার্থীকে, শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার শিকার কোনো বাংলাদেশিকে তার প্রাপ্য ভাতার জন্য রোদ-ঝড় মাথায় নিয়ে মাইলের পর মাইল রাস্তা পার হয়ে টাকা তুলতে যেতে হবে না। ‘নগদ’-এর মাধ্যমে নিমিষেই যার যার ডিজিটাল অ্যাকাউন্টে চলে আসবে ভাতা।

‘নগদ’ বাংলাদেশ ডাক বিভাগের পরিচালিত মোবাইল ব্যাংকিং সার্ভিস। মোবাইল সংযোগে ইউএসডি কোডের মাধ্যমে এবং ইন্টারনেট সহযোগে অ্যাপের মাধ্যমে মিলছে সেবাটি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা