জাতীয়

কোটালিপাড়ায় বোমা মামলার রায় কাল

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে স্থানীয় স্কুল মাঠে সমাবেশস্থলের পাশে ৭৬ কেজি ওজনের বোমা পুতে রাখার ঘটনায় ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলার রায় ২৩ মার্চ মঙ্গলবার।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন। গত ১১ মার্চ মামলার সবশেষ ধাপ যুক্তিতর্কের শুনানি শেষ হলে রায়ের জন্য এ দিন ধার্য হয় বলে জানান আদালতের বিশেষ কৌঁসুলি আব্দুল্লাহ আবু ।

তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি এ মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্য শেষ হয়। মামলায় অভিযোগপত্রভুক্ত ৫০ সাক্ষীর মধ্যে ৩৪ জন সাক্ষ্য দেন।

মামলার আসামিরা হলেন- মো. আজিজুল হক ওরফে শাহনেওয়াজ, মো. লোকমান, মো. ইউসুফ ওরফে মোছহাব মোড়ল, মোছহাব হাসান ওরফে রাশু, শেখ মো. এনামুল হক, মো. মফিজুর রহমান ওরফে মফিজ, মো. মাহমুদ আজহার ওরফে মামুনুর রশিদ, মো. রাশেদুজ্জামান ওরফে শিমুল, মো. তারেক, মো. ওয়াদুদ শেখ ওরফে গাজী খান, মো. আনিসুল ইসলাম ও সারোয়ার হোসেন মিয়া।

২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ কলেজের মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখার ঘটনা ধরা পড়ে। পরদিন ৪০ কেজি ওজনের আরেকটি বোমা পাওয়া যায়। এ ঘটনায় হওয়া হত্যাচেষ্টা মামলায় ১০ জঙ্গিকে ২০১৭ সালের ঢাকার দ্রুত বিচার আদালত ২ মৃত্যুদণ্ড দেয়। গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা বহাল থাকে।

আব্দুল্লাহ আবু বলেন, আলোচিত এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের পাশাপাশি আসামিদের বিরুদ্ধে দণ্ড বিধির ১২১, ১২১ (ক), ১২২, ১২৪ (ক) এবং ৩৪ ধারায় রাষ্ট্রদ্রোহিতা ও ষড়যন্ত্রের অভিযোগে আরও একটি মামলা হয়। সেই মামলার শুনানি শেষে এটি রায়ের পর্যায়ে এলো।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্ক...

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের প্রতিষ্ঠানকে

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা

পারিবারিক আবহের গল্প নিয়ে আরশ-মাফতুহা’র নতুন নাটক ‘আহা একি মায়া’

সম্পর্কের গভীরতা, ভালোবাসার টান আর পারিবারিক আবেগ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা