জাতীয়

সংসদের আলোকসজ্জা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদের আলোকসজ্জা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২০ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটে প্রবেশ করে প্রায় আধাঘণ্টা তিনি সংসদ এলাকায় ঘুরে ঘুরে আলোকসজ্জা দেখেন। এসময়ে তিনি নিজের মোবাইলে আলোকসজ্জার স্থিরচিত্র ধারণ ও ভিডিও করেন।

করোনাকালীন সতর্কতার কারণে এ সময়ে তার কাছে কাউকে যেতে দেয়া হয়নি। তবে সংসদের উপবিভাগীয় প্রকৌশলী ফরহাদ হোসেন আজাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানও বাংলাদেশের এই আয়োজনে অংশগ্রহণ করছেন। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে রাজধানী ঢাকাকে। আলোকসজ্জায় ঢাকার বিভিন্ন স্থাপনা সাজানো হয়েছে লাল-সবুজ আলোতে।

নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক, স্থাপনা, অফিস-আদালতে করা হয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। সন্ধ্যার পর লাল সবুজের আলোতে ঝলমলিয়ে ওঠে এলাকাগুলো।

এরই অংশ হিসেবে জাতীয় সংসদে আলোকসজ্জা করা হয়েছে। এই আলোকসজ্জা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা