জাতীয়

অস্ত্র মামলায় স্বাস্থ্যের গাড়িচালক মালেকের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগ থানায় অস্ত্র আইনে করা মামলায় স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন। এর আগে গত ১১ জানুয়ারি র্যাবের এসআই মেহেদী হাসান তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন।

অবৈধ অস্ত্র, জাল নোট ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়িচালক আবদুল মালেক ওরফে ড্রাইভার মালেককে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ টাকার বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তুরাগে গাড়িচালক আবদুল মালেকের রয়েছে ২৪টি ফ্ল্যাটবিশিষ্ট দুটি সাততলা বিলাসবহুল বাড়ি। একই এলাকায় ১২ কাঠার প্লট। এছাড়া হাতিরপুলে ১০ তলা ভবনের নির্মাণকাজ চলছে।

অভিযোগ রয়েছে, স্বাস্থ্য অধিদফতরের প্রশাসনকে জিম্মি করে চিকিৎসকদের বিষয়ে হস্তক্ষেপ করতেন মালেক। চিকিৎসকদের বদলি-পদোন্নতিতেও ছিল তার হাত। নিয়োগ, বদলি ও পদন্নোতিতে তদবিরের নামে হাতিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। যার বদৌলতে অল্প দিনেই শতকোটি টাকারও বেশি অর্থ-সম্পদের মালিক হন এই মালেক ড্রাইভার।

সান নিউজ/এমএ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

জামায়াত নেতার অডিও নিয়ে তোলপাড়

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪...

মেসিকে সমর্থন সৌরভের

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জ...

জামায়াত এমপির বিয়ের কাবিননামা নিয়ে ধোঁয়াশা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর মরিয়ম খ...

আসামে বন্যা: একদিনে ২১ প্রাণহানি

বাংলাদেশের সীমান্তঘেঁষা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিত...

যুদ্ধ ব্যয় ইস্যুতে সিনেটে চাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় রেকর্ড উচ্চতায় পৌঁছেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা