জাতীয়

এপ্রিলে মিলবে করোনা ভ্যাকসিন সনদ

নিজস্ব প্রতিবেদক : দুই ডোজ শেষ হলে টিকা গ্রহণকারীরা এপ্রিল থেকে করোনা ভ্যাকসিন সনদ পাবেন, যা বিদেশগামীদের ভ্রমণে বিড়ম্বনা কমাবে বলে মনে করছে স্বাস্থ্য অধিদফতর। অ্যাভিয়েশন খাতসংশ্লিষ্টরা বলছেন, আগামীতে ভ্রমণের ক্ষেত্রে অনেক দেশ ডিজিটাল ভ্যাকসিন সনদ বা ট্রাভেল পাস বাধ্যতামূলক করতে পারে। তাই ভ্রমণ নির্বিঘ্ন করতে বাংলাদেশকেও আন্তর্জাতিক মানের ভ্যাকসিন সনদ বা ডিজিটাল পাস চালুর উদ্যোগ নিতে হবে এখনই।

করোনার ঝুঁকি কাটিয়ে অনেক দেশে লকডাউনে শিথিল হলেও আংশিক লকডাউন চলছে এশিয়া ও ইউরোপের অনেক দেশে। ভ্রমণের ক্ষেত্রেও রয়েছে কড়াকড়ি। এই সংকট থেকে বেরিয়ে সদস্য দেশগুলোর মধ্যে যাতায়াত সহজ করতে করোনা ভ্যাকসিন পাসপোর্ট বা গ্রিন পাস চালু করছে ইউরোপীয় ইউনিয়ন। বিএই পাস দিয়ে করোনার টিকা নেয়া ও কোভিড নেগেটিভ সনদধারী ইউরোপের এক দেশের নাগরিক অন্য দেশে যেতে পারবেন অনায়াসে। থাকতে হবে না কোয়োরেন্টিনে। একই ধরনের উদ্যোগ নিচ্ছে সিঙ্গাপুর। ইতোমধ্যে ডিজিটাল স্বাস্থ্য সনদ চালু করেছে চীনও।

বিশ্লেষকরা বলছেন, কোনো দেশ ভ্রমণের ক্ষেত্রে এমন ভ্যাকসিন সনদ ও ডিজিাটল পাসপোর্ট বাধ্যতামূলক করলে বিপাকে পড়বে বিদেশগামীরা। তাই উদ্যোগ নিতে হবে এখনই ।

হাবের সভাপতি শাহাদাদ হোসেন তসলিম বলেন, করোনার ভ্যাকসিনের ডিজিটাল সার্টিফিকেট নিয়ে সামনে বিপাকে পড়তে পারেন বিদেশগামী যাত্রীরা। এ জন্য আমাদের এখন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

অ্যাভিযেশন খাত বিশ্লেষক কাজী ওয়াহিদ আলম বলেন, করোনার সার্টিফিকেট না নিয়ে কোনো দেশে গেলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। যেমন কোয়ারেন্টিনসহ আবার কোভিড টেস্ট করতে হতে হবে। আর এ কার্ডটা থাকলে সমস্যা কমে যাবে।

স্বাস্থ্য অধিদফতরের বলছে, দুই ডোজ শেষ হলে সুরক্ষা ওয়েবসাইট থেকে টিকাগ্রহীতা ভ্যাকসিন সনদ প্রিন্ট করে নিতে পারবেন। এই সনদটিকে ডিজিটাল পাস বা ইমিউন পাসপোর্ট আকারে চালুর বিষয়ে কাজ চলছে।

স্বাস্থ্য অধিদফতর রোগনিয়ন্ত্রণ বিভাগের পরিচালক প্রফেসর ডা. মো. নাজমুল ইসলাম বলেন, দুই ডোজ নেয়ার পর টিকা গ্রহণের একটি সনদ টিকাগ্রহীতা পাবেন। বাংলা ও ইংরেজিতে থাকবে। একই সঙ্গে সনদটিকে ডিজিটাল পাস বা ইমিউন পাসপোর্ট আকারে চালুর বিষয়ে কাজ চলছে।

করোনা নেগেটিভ সনদের পাশাপাশি বর্তমানে বিশ্বের অনেক দেশেই ভিনদেশিদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা