জাতীয়

২০২০ সালে হার্ট অ্যাটাকে বাংলাদেশে সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ২০২০ সালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েই দেশে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। গেল বছর হার্ট অ্যাটাকে সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার ৪০৮ জন মারা গেছেন।
বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে।

বিবিএস জানায়, ২০২০ বাংলাদেশে মোট ৮ লাখ ৫৪ হাজার ২৫৩ জন বিভিন্নভাবে মারা গেছে। আর এর মধ্যে হার্ট অ্যাটাকে সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার ৪০৮ জন মারা গেছে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ মানুষ ব্রেন স্ট্রোকে মারা গেছে। এতে মৃত্যু হয়েছে ৮৫ হাজার ৩৬০ জনের। আর করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছে ৮ হাজার ২৪৮ জন।

এদিকে ২০১৯ সালে বাংলাদেশে মোট মারা গেছেন ৮ লাখ ২২ হাজার ৮৪১ জন। সে বছরও দেশে সর্বোচ্চ মৃত্যুর কারণ ছিল হার্ট অ্যাটাক।

জানা গেছে, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ব্রেইন স্ট্রোকে মারা যাওয়ার সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। ২০১৯ সালে ৪৫ হাজার ৫০২ জন ব্রেন স্ট্রোকে মারা যায়। আর ২০২০ সালে মারা গেছে ৮৫ হাজার ৩৬০ জন।

হার্ট অ্যাটাক বাদে অন্যান্য হৃদরোগে ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে মৃত্যুর সংখ্যা কমেছে। ২০১৯ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৭ হাজার সাত জন মারা গেলেও ২০২০ সালে মারা গেছে ৪৩ হাজার ২০৪ জন।

কিডনি সংক্রান্ত জটিলতায় ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে মারা গেছে দ্বিগুনেরও বেশি। ২০১৯ সালে কিডনি রোগে মারা গেছে ১০ হাজার ৬২২ জন, আর ২০২০ সালে মারা গেছে ২৮ হাজার ১৭ জন।

২০১৯ সালের তুলনায় ২০২০ সালে অপুষ্টিতে মৃত্যুর সংখ্যা কমেছে। ২০১৯ সালে অপুষ্টির শিকার হয়ে মারা যায় ১৭ হাজার ৩০৯ জন, আর ২০২০ সালে মারা গেছে আট হাজার ৭৭২ জন।

২০১৯ সালের তুলনায় কমেছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় মৃত্যুর সংখ্যাও। ২০২০ সালে ডেঙ্গুতে মারা গেছে ৭৮৬ জন, আর চিকুনগুনিয়ায় ৫২৪ জন। যেখানে ২০১৯ সালে ডেঙ্গুতে মারা যায় দুই হাজার ৩৬০ জন, আর চিকুনগুনিয়ায় চার হাজার ৪৫৮ জন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা