জাতীয়

প্লাস্টিকের বিকল্প পণ্য তৈরির বিষয়ে গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে প্লাস্টিক খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে প্লাস্টিকের কারণে পরিবেশের বড় দূষণও হচ্ছে। কিন্তু এ দুই বিষয় আমলে নিয়ে একটি টেকসই সমাধান করা যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এজন্য প্লাস্টিকের বিকল্প হিসেবে পাট ও বাঁশনির্ভর পণ্য তৈরির বিষয়ে গুরুত্বারোপ করছেন তারা।

মঙ্গলবার (০৯ মার্চ) সাসটেইনেবিলিটি অ্যান্ড গ্রিন গ্রোথ ওয়ার্কিং কমিটির তৃতীয় বৈঠক থেকে এমনটি জানান আলোচকরা। প্লাস্টিক খাতের জন্য এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি (ইপিআর) সংক্রান্ত নীতিমালা ও এ খাতের অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার জন্য এ বৈঠকের আয়োজন করা হয়। কমিটির কো-চেয়ার হিসেবে বৈঠকে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি। এতে বিজিএমইএর পক্ষ থেকে বৈঠকে প্রতিনিধিত্ব করেন বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটি অন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ও স্ট্যান্ডিং কমিটি অন এসডিজির চেয়ারম্যান ওয়াসিম জাকারিয়া।

বৈঠকের শুরুতে বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম সাসটেইনেবিলিটি অ্যান্ড গ্রিন গ্রোথ ওয়ার্কিং কমিটির আগের বৈঠকগুলোর ভিত্তিতে যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, সেগুলোর বাস্তবায়নের বিষয়ে হালনাগাদ তথ্য প্রদান করেন। এর মধ্যে ছিল গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড ও বৈদ্যুতিক গাড়ি।

বৈঠকে ‘ইপিআর ইন দ্য প্লাস্টিক সেক্টর অব বাংলাদেশ’ শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিল্ডের অতিরিক্ত গবেষণা পরিচালক মো. তাহমিদ জামি। বাংলাদেশের শহরাঞ্চলে মাথাপিছু প্লাস্টিক ব্যবহার প্রবৃদ্ধির বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বিশ্বের ৬০টির বেশি দেশ ইপিআর নীতিমালা গ্রহণ করেছে। বাংলাদেশেরও এ ধরনের উদ্যোগ গ্রহণ করা জরুরি।

বৈঠকে অন্যদের মধ্যে বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটি অন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ও স্ট্যান্ডিং কমিটি অন এসডিজির চেয়ারম্যান ওয়াসিম জাকারিয়া, বিল্ডের চেয়ারপারসন আবুল কাসেম খান, ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ মোহাম্মদ ফয়সাল, বাংলাদেশ পেট ফ্লেইকস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নাজমুল হাসান, বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিপিজিএমইএ) সাবেক প্রেসিডেন্ট শামীম আহমেদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমদ শামীম আল রাজী প্রমুখ অংশ নেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা