জাতীয়

নতুন নিয়মে ৫ এপ্রিল থেকে ট্রেনের টিকেট

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়ে ভ্রমনের ১০ দিন আগে ট্রেনের অগাম টিকেট কাটার নিয়ম পরিবর্তন করেছে। পরিবর্তিত নিয়ম অনুসারে ভ্রমনের ৫ দিন আগে থেকে কাটা যাবে ট্রেনের টিকেট। চলতি বছর ৫ এপ্রিল থেকে কার্যকর হবে এই নিয়ম।

মঙ্গলবার (০৯ মার্চ) রেলওয়ের উপ-পরিচালক মো. নাহিদ হাসান খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫ এপ্রিল থেকে অগ্রিম ট্রেনের টিকেট ১০ দিনের পরিবর্তে ৫ দিন আগে থেকে ইস্যু করা যাবে। একই সঙ্গে টিকিট ফেরতের ব্যাপারেও নির্ধারণ করা হয়েছে চার্জ। টিকেট ফেরতের নির্ধারিত নতুন চার্জ অনুযায়ি, ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টা আগে সার্ভিস চার্জ কর্তন সাপেক্ষে টিকিটের পূর্ব মূল্য ফেরত দেয়া হবে। এ ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে এসি টিকেটে ৪০ টাকা, প্রথম শ্রেণিতে ৩০ টাকা, অন্যান্য ২৫ টাকা চার্জ কাটা হবে।

ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টার কম সময় বাকি থাকা অবস্থায় টিকেট ফেরত দিতে চাইলে ২৫ শতাংশ টাকা কেটে রেখে বাকি টাকা ফেরত দেয়া হবে।

ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টার কম সময় বাকি থাকা অবস্থায় ও ১২ ঘণ্টার বেশি সময় বাকি থাকা অবস্থায় টিকিট ফেরত দিতে হলে ৫০ শতাংশ টাকা কেটে নিয়ে বাকি টাকা দেয়া হবে।

ট্রেন ছাড়ার ১২ ঘণ্টার কম সময়ে এবং ছয় ঘণ্টার বেশি সময়ের মধ্যে টিকেট ফেরত দেয়া হলে ৭৫ শতাংশ টাকা কাটা হবে। তবে ট্রেন ছাড়ার ৬ ঘন্টারও কম সময়ের মধ্যে টিকেট ফেরতযোগ্য হবে না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা