জাতীয়

টিকা নেয়ার ২৭ দিন পর করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদ : করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেয়ার ২৭ দিনের মাথায় আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গত ৬ মার্চ ডিএমপি কমিশনার করোনায় আক্রান্ত হয়।

এর আগে, দেশব্যাপী করোনা ভ্যাকসিন প্রদানের প্রথম দিন গত ৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনারের ভ্যাকসিন নেয়ার মধ্য দিয়ে পুলিশ সদস্যদের মধ্যে করোনা ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়।

টিকা নেয়ার ২৭ দিনের মাথায় করোনা শনাক্ত হয় ডিএমপি কমিশনারের। বর্তমানে তিনি রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৯ মার্চ) রাতে কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৬ মার্চ কমিশনার করোনায় আক্রান্ত হয়ে এখানে ভর্তি হন।

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনার একই হাসপাতাল থেকে করোনার টিকা নেন। পুলিশ সদর দফতর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত পুলিশের ১৯ হাজার ১১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৫৮ জন। করোনায় প্রাণ দিয়েছেন ৮৬ জন।

এর আগে, রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে দেশব্যাপী আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়।

ওই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার হিসেবে মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি না থাকায় ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার হিসেবে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিরুল ইসলাম।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

হরমুজ চুক্তি নিয়ে আশাবাদী ওয়াশিংটন

বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে চ...

যে ৭ অভ্যাস বাড়াচ্ছে হৃদরোগের ঝুঁকি

কিছু দৈনন্দিন অভ্যাস রয়েছে যা আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলেও ধীরে ধীরে আপনার হৃদ...

বাগেরহাটে একই পরিবারের তিনজনকে হত্যা, দাফন সম্পন্ন

বাগেরহাটের কচুয়া উপজেলায় হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের তিন সদস্যের দাফন সম্...

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা