জাতীয়

‘নতুন দ্বীপ হিসেবে ভাসানচর পুরোপুরি বাসযোগ্য’

নিজস্ব প্রতিবেদক : নতুন দ্বীপ হিসেবে ভাসানচর পুরোপুরি বাসযোগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস এন্ড কনফ্লিক্ট বিভাগের গবেষণার ফলাফলে এমন দাবি করা হয়েছে।

শনিবার (০৬ মার্চ) দুপুরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সেমিনারে এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

গবেষণার মূল লক্ষ্য ছিল রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যমান সুযোগ-সুবিধা, জীবিকা নিরাপত্তা ও সামাজিক সম্পর্ক এবং তারা কি ধরনের নিরাপত্তা জনিত সমস্যায় বসবাস করছে তা খতিয়ে দেখা।

গবেষণায় বলা হয়েছে, ভাসানচর বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ জায়গা। দ্বীপটিতে রোহিঙ্গাদের জন্য আধুনিক সকল সুযোগ-সুবিধা এবং আয় রোজগারের ব্যবস্থা করা হয়েছে। সেখানে রয়েছে তাদের উন্নত নিরাপত্তা এবং যাতায়াতের ব্যবস্থা। মানবাধিকার রক্ষার বিষয়টিও সুনিশ্চিত করা হয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি স্থানান্তরিত রোহিঙ্গাদের সুপেয় পানি, নিজ ভাষায় পড়াশোনা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুপারিশ করেছে গবেষণা সংস্থাটি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

শেখ হাসিনার সময়ে গুম-খুন, অপরাধী শনাক্তে দেশজুড়ে হবে গণশুনানি

ক্ষমতাচ্যুত, ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের পরিচালক...

দেশের বিভিন্ন জেলায় বিজিবির কড়া নজরদারি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশ...

বিশ্ববাজারে ফের ব্যারেলপ্রতি তেলের দাম ছুঁইছুঁই ৯৫ ডলার!

এক নজরে | তেলের বাজারে নতুন চাপ ■ মধ্যপ...

সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস পরাজয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা সফরটা বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের মতোই শেষ হলো। জোহানেসবার্গের...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা