জাতীয়

প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ হবে: তাপস

নিজস্ব প্রতিবেদক: প্রয়োজনে জমি অধিগ্রহণ করে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (৫ মার্চ) বিকেলে নগরীর ডেমরাস্থ ৬৮ নম্বর ওয়ার্ডের করিম জুট মিলস মাঠে আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২১ এর তৃতীয় পর্বের ফুটবল খেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই ঘোষণা দেন।

মেয়র বলেন, ‘আমরা চাই আমাদের ছেলেরা যেন মাঠে ফিরে আসে, খেলাধুলা করে। কিন্তু আমরা দেখেছি যে, প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার পর্যাপ্ত জায়গা নেই। আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার সাথে সাথে আমরা প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার জায়গা সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করেছি। এরইমাঝে আমরা কয়েকটি ওয়ার্ডে কিছু জায়গা উদ্ধার করেছি। সেগুলোক খেলার উপযোগী করার জন্য ইতোমধ্যে আমরা কার্যক্রম গ্রহণ করেছি। ৪২ নম্বর, ২৬ নম্বর, ১৩ নম্বর ওয়ার্ডে আমরা উদ্ধার করা সেই জায়গাগুলোতে খেলার মাঠ করে দিচ্ছি। এটা দুরূহ কিন্তু একটু কষ্ট হলেও আমরা আশাবাদী যে, পর্যায়ক্রমে আমরা সফলতা পাবো। প্রয়োজন হলে জমি অধিগ্রহণ করে হলেও আমাদের সন্তানদের জন্য আমরা খেলার মাঠ করে দেবো।’

ব্যারিস্টার শেখ তাপস বলেন, মুজিববর্ষ উপলক্ষে ‘আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা – ২০২১’ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে ঢাকাব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ছেলেদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস সৃষ্টি হয়েছে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডিএসসিসি মেয়র বলেন, কর্পোরেশন উদ্যোগগুলো নিয়েছে, যে কার্যক্রম গ্রহণ করেছি তাতে এরই মধ্যে মশার উপদ্রব আগের চাইতে কমতে শুরু করেছে।

তিনি বলেন, ‘বিশেষজ্ঞমহল যে পরামর্শ দিয়েছিলেন সেটা হল, তারা মনে করেছেন- যেহেতু ডেঙ্গুর প্রকোপ ডিসেম্বর পর্যন্ত আছে সেহেতু ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাই করেছি। সে জায়গাতেই আমার মনে হয়েছে কৌশলে আমাদের একটু ভুল আছে। আমাদেরকে নভেম্বর থেকেই কিউলেক্স মশার ব্যাপারে ব্যবস্থা নেয়া আরম্ভ করা উচিত ছিল। কারণ, নভেম্বরে শীত আসার সাথে সাথেই পানির গভীরতা কমতে শুরু করায় পানি কলুষিত হয়ে গেছে এবং ময়লা আবর্জনার কারণে কিউলেক্স মশার জন্য তা প্রজনন উপযোগী স্থান হয়ে গেছে।’

এ বছরে এপ্রিল থেকে ডেঙ্গুর বিরুদ্ধে এবং নভেম্বর থেকে কিউলেক্স মশার বিরুদ্ধে কার্যক্রম শুরু করা হবে বলে মেয়র জানান।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ডিএসসিসির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. মোকাদ্দেস হোসেন জাহিদসহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্য, অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম এবং স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার আওতায় চলমান আয়োজনে আজ ফুটবল খেলার তৃতীয় পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৪ নম্বর ওয়ার্ড বনাম ৫৮ নম্বর ওয়ার্ডের মধ্যকার এই খেলা অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা