জাতীয়

স্কুল-কলেজ খুলতে সভা ডেকেছে সরকার

নিজস্ব প্রতিবেদক: স্কুল-কলেজ খুলতে পর্যালোচনা সভা ডেকেছে মন্ত্রীপরিষদ বিভাগ। আগামী ২৭ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ওইদিন বিকেল ৩টায় মন্ত্রীপরিষদ বিভাগে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিয়ে সভা অনুষ্ঠিত হবে বলে মন্ত্রীপরিষদ বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদসচিবের একান্ত সচিব (পিএস) মাহমুদ ইবনে কাশেম গণমাধ্যমকে বলেন, শনিবার বিকেল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ছাড়াও মন্ত্রিপরিষদসচিব এবং দুই মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিবসহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত থাকবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা