জাতীয়

পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যানবাহন

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ বেড়েছে। পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহন। অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি ও পরিবহন বাস পারাপার করা হলেও সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার সাময়িক বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সরেজমিনে পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।

সকালে পাটুরিয়া ঘাট এলাকা থেকে বাসের লাইন আরসিএল মোড় ছাড়িয়ে গেছে। পারের অপেক্ষায় রয়েছে দেড়শোর মতো পরিবহন বাস। এছাড়া দুটি ট্রাক টার্মিনালে আড়াইশোর মতো ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। এদিকে ৫ নম্বর ঘাট এলাকায় ছোট গাড়ির চাপ বেড়েছে। এ ঘাট এলাকায় শতাধিক ছোট গাড়ি নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ এড়াতে ৭ কিলোমিটার আগেই সাধারণ পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রাখা হচ্ছে। উথুলী সংযোগ সড়ক থেকে শিবালয় থানা হয়ে আরিচার ভিতর পর্যন্ত পাঁচশো ট্রাকের লম্বা সিরিয়াল রয়েছে ।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির জানান, পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ এড়াতে উথুলী সংযোগ সড়কে সাধারণ পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রাখা হয়েছে। উথুলী সংযোগ থেকে আরিচা ঘাট এলাকার ভিতরের সড়ক পর্যন্ত পাঁচশো ট্রাক সিরিয়ালে রয়েছে। ঘাট এলাকায় যানবাহনের চাপ কমলে এসব পণ্যবাহী ট্রাক সিরিয়াল অনুযায়ী ছেড়ে দেওয়া হবে।

বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক ( বাণিজ্য) মো. সালাম হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ বেড়েছে। অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি ও পরিবহন বাস পারাপার করা হচ্ছে। যানবাহনের চাপ কমলে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে। এ নৌরুটে ১৭টি ফেরির মধ্যে ১৬টি ফেরি চলাচল করছে। মাধবীলতা নামের এক ফেরিতে যান্ত্রিক ত্রুটি থাকায় ভাসমান কারখানা মধুমতীতে মেরামতে রয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা