জাতীয়

‘টিকা দেয়ায় বাংলাদেশের কর্মীরা পৃথিবীতে সবচেয়ে দক্ষ’

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান বলেছেন, আমাদের একেকজন কর্মী মাত্র দুই মিনিটে একটি টিকা দিতে পারেন। করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমের সঙ্গে যুক্ত বাংলাদেশের স্বাস্থ্যকর্মীরা পৃথিবীতে সবচেয়ে দক্ষ কর্মী।

তিনি বলেন, সারাদেশে প্রায় এক হাজার ১০টি হাসপাতালে ৫০ হাজারের মতো কর্মী কাজ করছেন। আমাদের কাজ হচ্ছে তাদের মনিটরিং করে তাদের মনোবল বৃদ্ধি করে যাচ্ছি। তাদের কীভাবে প্রণোদনা দেওয়া যায়, যতদিন প্রয়োজন টিকা দেওয়ার জন্য ততদিন পর্যন্ত তাদের মনোবল চাঙ্গা রাখতে হবে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে সুরক্ষা প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন সচিব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

অনুষ্ঠানে আবদুল মান্নান বলেন, বিগত ৭ থেকে আজ ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব করলে প্রায় ১৭ লাখ মানুষ টিকা নিয়েছেন। বর্তমানে আমরা বিশ্ব র‍্যাংকিংয়ে ১২-১৩ অবস্থানে রয়েছি। এই মাস শেষে হিসাব করলে আমরা প্রথম ৪ বা ৫-এ চলে আসব। এটাও কিন্তু বিশ্বে একটা নজির।

স্বাস্থ্যকর্মীদের প্রণোদনা দেওয়ার জন্য এবং প্রচারের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে টাকা পাওয়া গেছে বলেও জানান স্বাস্থ্য বিভাগের সচিব। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা