জাতীয়

ভ্যাকসিনের জন্য নিবন্ধন ২০ লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক : দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন নিতে আগ্রহীদের সংখ্যা বেড়েই চলেছে। ভ্যাকসিনের জন্য সুরক্ষা ওয়েবসাইটে সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৬টা ৩০ মিনিট পর্যন্ত নিবন্ধিত হয়েছেন ২০ লাখ ৩০ হাজার ৫০৪ জন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে দেশে ভ্যাকসিন গ্রহণের জন্য সুরক্ষা ওয়েবসাইটে সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ১৯ লাখ ৬৮ হাজার ৯৯৮ জন নিবন্ধিত হয়েছেন বলে জানানো হয়।

এদিকে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় দেশে জাতীয়ভাবে ভ্যাকসিন প্রয়োগের অষ্টম দিনে দুই লাখ ২৬ হাজার ৬৭৮ জন ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে রাজধানীতে ভ্যাকসিন নিয়েছেন ২৯ হাজার ৫৫ জন।

এখন পর্যন্ত দেশে সর্বমোট ভ্যাকসিন গ্রহণ করেছেন ১১ লাখ ৩২ হাজার ৭১১ জন। ভ্যাকসিন প্রয়োগ পরবর্তী সময়ে ৪৫৫ জনের মাঝে হালকা জ্বর, গায়ে ব্যথা এমন লক্ষণ দেখা গেলেও এখনও পর্যন্ত সবাই সুস্থ আছেন।

স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, ‘যেকোনো ভ্যাকসিন নেওয়ার পর মানুষের ভ্যাকসিন নেওয়ার স্থানে লাল হতে পারে, সামান্য জ্বর আসতে পারে এবং কিছু ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার স্থানসহ শরীরে ব্যথা হতে পারে। এখন পর্যন্ত কারোর মাঝেই এর চেয়ে গুরুতর কিছু দেখা যায়নি। তাই আমরা বলতে পারি, সবাই সুস্থ আছে।’

উল্লেখ্য, জনসাধারণ পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগের প্রথম দিন ৩১ হাজার ১৬০ জন ও দ্বিতীয় দিন ৪৬ হাজার ৫০৯ জন ভ্যাকসিন নিয়েছিলেন। তৃতীয় দিনে ভ্যাকসিন গ্রহণ করেছেন এক লাখ এক হাজার ৮২ জন। চতুর্থ দিনে দেশে এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। পঞ্চম ও ষষ্ঠ দিনে ভ্যাকসিন গ্রহণ করে যথাক্রমে দুই লাখ চার হাজার ৫৪০ জন ও এক লাখ ৯৪ হাজার ৩৭১ জন। সপ্তম দিনে ভ্যাকসিন গ্রহণ করেন এক লাখ ৬৯ হাজার ৩৫৩ জন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা