জাতীয়

টিকার বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে কোনও কাজ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : করোনার টিকা বাংলাদেশে আসবে কি আসবে না, অনেকেই এ বিষয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছিলেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, টিকার বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে কোনও কাজ হয়নি। সময়মতো টিকা বাংলাদেশে এসেছে এবং জনগণকে বিনামূল্যে দেওয়া হচ্ছে। অনেক দেশ এখন পর্যন্ত করোনা টিকা পায়নি। সারাদেশে করোনার টিকা দেওয়ার কাজ চলছে। সুরক্ষিত থাকতে ভয় না পেয়ে সবাইকে টিকা নিতে হবে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখানে তিনি করোনার টিকা নেন। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও আইজিপি ড. বেনজীর আহমেদও টিকা নেন।

টিকা দেওয়ার পর কিছুক্ষণ অবজারভেশনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের বলেন, টিকা নিয়ে শারীরিক কোনও সমস্যা অনুভব করছি না। টিকা নিতে জনগণের মধ্যে আগ্রহ বেড়েছে। বুথগুলোতে ভিড় বাড়ছে। তিনি পুলিশ সদস্যদের টিকা নেওয়ার তাগিদ দেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে কোভিড নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। বর্তমানে করোনা নিয়ন্ত্রণের দেশের তালিকায় বাংলাদেশ ১৭তম। সংক্রমণের প্রথম দিকে অনেকটাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায় পুলিশ সদস্যরা। বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমেদের সঠিক সিদ্ধান্ত পুলিশ সদস্যদের সংক্রমণ রোধ করা সম্ভব হয়েছে। এছাড়া রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল করোনা চিকিৎসায় সাফল্যের সঙ্গে কাজ করেছে। পুলিশ হাসপাতালে সেবার মান বেড়েছে। প্রথম শ্রেণির হাসপাতাল হিসেবে এটিকে গড়ে তুলতে কাজ চলছে বলেও জানান মন্ত্রী।

রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে প্রতিদিন ১৮টি বুথে তিন হাজার মানুষকে টিকা দেওয়া হচ্ছে। পুলিশ সদস্য ছাড়াও সাধারণ জনগণও রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দিতে পারছেন।

মন্ত্রী এসময় জানান, পুলিশ সদস্যরা ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছেন। তারা সংক্রমণ নিয়ে আতঙ্কিত হয়নি। পুলিশ নিজেরা আক্রান্ত হলেও দাফনের কাজে পুলিশ সদস্যরা এগিয়ে এসেছেন। এটি প্রশংসনীয় বলে মন্তব্য করেন মন্ত্রী।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা