জাতীয়

রাজধানীতে যুবকের পাঁচ টুকরো লাশ, প্রেমিকা আটক

নিজস্ব প্রতিবেদক: পরকীয়ার জের ধরে খুন হয়েছেন সজীব হাসান নামে এক যুবক। তার পাঁচ টুকরা লাশ রাজধানীর টিকাটুলি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ওয়ারী থানাধীন কে এম দাস লেনের একটি বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়। এ সময় এক নারীকে (৫০) আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি।

ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ বাসার বাথরুম থেকে খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্কের জেরে এই ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, সজীবের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই নারীর। তাদের সম্পর্কের বিষয়টি ওই নারীর স্বামীকে জানিয়ে দেয়ার কথা বলে দীর্ঘদিন ধরে হুমকি দিচ্ছিলো সজীব। সম্প্রতি সজীবের টাকার চাহিদা বেড়ে যাওয়ায়, বিপুল পরিমাণ অর্থ দাবি করে। বিষয়টি মেনে নিতে না পেরে ওই নারী নিজ বাসায় ডেকে এনে ছুরি দিয়ে সজীবের পেটে আঘাত করে। পরবর্তীতে লাশ বাথরুমে নিয়ে পাঁচ খণ্ড করে।

পুলিশ জানায়, ওই নারীকে আরও জিজ্ঞাসাবাদের পর এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

অজু করতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আলী আকবর (৮০) নামে এক ব...

মাটিরাঙায় খালেদা জিয়ার জম্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপন অনুষ্ঠিত 

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জম্ম বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙা...

বোয়ালমারী হিসাবরক্ষণ অফিসে ‘ঘুষ ছাড়া ফাইল নড়ে না’

‘ঘুষ ছাড়া ফাইল নড়ে না’—এমন অভিযোগ উঠেছে ফরিদপুরের বোয়ালমারী...

উলিপুরে মৎস্য চাষিদের মাছ উৎপাদন বাড়ানোর আহ্বান

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগান...

ওষুধ কোম্পানির স্বার্থে মরিয়া সরকার!

দীর্ঘ ৩২ বছর পর দেশের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা