জাতীয়

সিঙ্গাপুরে একদিনে ২৫ বাংলাদেশি করোনা আক্রান্ত

সান নিউজ ডেস্ক:

চিকিৎসা ব্যবস্থায় বিশ্বের সবচে আধুনিক রাষ্ট্রগুলোর একটি সিঙ্গাপুর।

দেশটিতে প্রথম করোনায় রোগি শনাক্ত হওয়র পর থেকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছিলো আক্রান্তের সংখ্যা। কিন্তু হঠাত কয়েকদিন ধরে আবারও সংক্রমণ দেখা দিয়েছে দেশটিতে। গতকাল একদিনে আক্রান্ত হয়েছে ৭৫ জন। এর মধ্যে ২৫ জনই বাংলাদেশি।

বাংলাদেশিদের আক্রান্তের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেখানকার প্রবাসীদের মধ্যে। এক দিনের সর্বোচ্চ বাংলাদেশি আক্রান্তের ঘটনা এটাই প্রথম। এরফলে দেশটিতে এ পর্যন্ত মোট ৭৩ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হলেন।

আবারও সংক্রমণ শুরু হওয়া সিঙ্গাপুর সরকার আগামী ৭ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বাদে সকল শিক্ষাপ্রতিষ্ঠান,শিল্প কলকারখানা, কনস্ট্রাকশন সাইটগুলো বন্ধ ঘোষণা করেছে।

সরকারি নির্দেশনা ৭ এপ্রিল থেকে হলেও বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে অভিবাসীদের থাকার ডরমেটরি গুলোতে লকডাউন কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।

বাঙালি অধ্যুষিত মোস্তফা সেন্টারে নতুন করে চারজনসহ সর্বমোট ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।যা বাংলাদেশিদের জন্য সবচে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ সেখানে বাংলাদেশিদের যাতায়ত বেশি হয়ে থাকে। তবে আজ থেকে দুই সপ্তাহের জন্য মার্কেট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সিঙ্গাপুরে এ পর্যন্ত করোনা আক্রান্ত ১ হাজার ১৮৯ জন। এর মধ্যে মারা গেছেন ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯৭ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা