জাতীয়

ছুটিতে অনলাইনে মিলছে এনআইডি সেবা 

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে ছুটি থাকায় ঘরে বসেই অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কাজ করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি তাদের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

৪ এপ্রিল শনিবার থেকে অনলাইনে নতুন ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয় পত্রের নম্বর সংগ্রহ, সংশোধনসহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বেশ কিছু সেবা চালু করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

এজন্য ভোটারকে বাংলাদেশ নির্বাচন কমিশনের (জাতীয় পরিচয় পত্র সংশ্লিষ্ট ওয়েব সাইটে services.nidw.gov.bd প্রবেশ করতে হবে। এরপর নতুন ভোটার হওয়ার সত্বেও জাতীয় পরিচয়পত্র না পেয়ে থাকলে সে বিষয়ে জানতে পারবেন ভোটাররা।

এছাড়াও ওয়েব সাইটে গিয়ে পুরাতন ভোটাররা তথ্য হালনাগাদ এবং হালনাগাদে কী ধরনের প্রয়োজনীয় দালিলিক প্রমাণ লাগবে তার তথ্য জানতে পারবেন। অনলাইনে পাওয়া তথ্য যাচাই-বাছাই শেষে পরে জাতীয় পরিচয়পত্র দেয়া হবে।

এর আগে করোনা ভাইরাসের প্রকোপের কারণে প্রথম দফায় গত ১৯ মার্চ থেকে রাজধনীর আগারগাঁও-এর নির্বাচন প্রশিক্ষণ ইস্টিটিউটে জাতীয় পরিচয় সেবা বন্ধ করে বাংলাদেশ নির্বাচন কমিশন।

পরে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে এই সেবা বন্ধ রাখা হয়।

তবে সরকার করোনা ভাইরাস মোবাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে ১১ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ালেও ছুটির মধ্যেই শুক্রবার থেকে অনলাইনের মাধ্যমে সংশোধন, তথ্য হালনাগাদের আবেদনের সেবা চালু করলো নির্বাচন কমিশন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

অনলাইনে পর্নোগ্রাফির বিস্তার: উদ্বিগ্ন অভিভাবক

প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে ইন্টারনেট এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। শ...

নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে ৪ বছর ধরে জোরপূর্বক দোকান দখল, ভাড়া ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা