জাতীয়

হাতিরঝিল থেকে আরও ৫২ কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলে মঙ্গলবার অভিযান চালিয়ে আরও ৫২ কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (০২ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত দেড় শতাধিক কিশোরকে আটক করা হলো।

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, ‘হাতিরঝিলের সড়ক ও লেকে শত শত মানুষ তাদের পরিবার নিয়ে ঘুরতে আসেন। কিন্তু এক শ্রেণির কিশোর রয়েছে, যারা উচ্চ শব্দে মোটরসাইকেল চালিয়ে পরিবেশ নষ্ট করে। এদেরমধ্যে কেউ কেউ তরুণীদের টিজ করে। মঙ্গলবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান চালিয়ে ৫২ কিশোরকে আটক করা হয়েছে। এর আগে সোমবার আটক করা হয় ৩১ জনকে। শনিবার আটক করা হয় ৬০ জনকে।

তিনি আরও বলেন, ‘মঙ্গলবারের আটক ৫২ কিশোরের তথ্য-উপাত্ত যাচাই শেষে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আটককৃতরা হাতিরঝিল এলাকায় আর আসবে না এবং প্রতি সপ্তাহে একবার হাতিরঝিল থানায় হাজিরা দিতে হবে এমন মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা