ফাইল ছবি
জাতীয়

ভারত থেকে কেনা ৫০ লাখ টিকা আসবে সোমবার

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে কেনা ৫০ লাখ করোনাভাইরাসের টিকা সোমবার (২৫ জানুয়ারি) দেশে আসছে। স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (২৪ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, ‘আগামীকাল (২৫ জানুয়ারি) চুক্তি অনুযায়ী আরও ৫০ লাখ ভ্যাকসিন দেশে আসবে।' তিনি জানান, সম্প্রতি ভারতের দেয়া আগের উপহারের ২০ লাখসহ এই ৭০ লাখ ভ্যাকসিন সংরক্ষণ ও বিতরণের সব প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে।’

স্বাস্থ্য অধিদফতরের মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্য কর্মসূচির লাইন ডিরেক্টর ও কোভিড-১৯ টিকা বিতরণ কমিটির সদস্য ডা. শামসুল হক সাংবাদিকদের বলেন, 'ভ্যাকসিন আসার পর সেটা গাজীপুরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস-এর ওয়্যারহাউজে রাখা হবে।'

স্বাস্থ্য অধিদফতর জানায়, শুরুতে ৫০ লাখ ভ্যাকসিন ২৫ লাখ মানুষকে দেওয়ার কথা থাকলেও প্রথম দফায় করোনার টিকা দেওয়া হবে ৫০ লাখ মানুষকে।

স্বাস্থ্য অধিদফতরের তালিকা অনুযায়ী- দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ভ্যাকসিন দেওয়ার জন্য আলাদা টিম গঠন করা হচ্ছে। এছাড়া, কয়েকটি বিশেষায়িত হাসপাতালে ভ্যাকসিন পাওয়া যাবে। টিকা ব্যবস্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

জানা গেছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে জাতীয়ভাবে টিকা দেওয়া শুরু হবে। কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ পরিকল্পনা অনুযায়ী, অন্তঃসত্ত্বা নারী ও ৩৭ শতাংশ জনগোষ্ঠী যারা ১৮ বছরের কম বয়সী, তাদেরও টিকা দেওয়া হবে না। কারণ, তাদের কোনও ট্রায়াল হয়নি।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়, ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে করোনা ভ্যাকসিনের বিষয়ে চুক্তি হয়। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী, বাংলাদেশ পর্যায়ক্রমে তিন কোটি ভ্যাকসিন পাবে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

গ্রেপ্তার হলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তাকর্মীকে লাঞ...

এখনো ঘুমাতে পারেন না মিমি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী দীর্ঘ দেড় যুগ...

নাইটক্লাব কাণ্ডে সমালোচনার মুখে ফুটবলাররা

ফিফা আসিয়ান কাপে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের লজ্জাজনক হারের ক্ষত না...

শেখ হাসিনা ফিরলে আইনি ব্যবস্থা : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে আসলে ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা