জাতীয়

শিক্ষকনেতা বাসিতের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক : সাবেক শিক্ষকনেতা আবদুল বাসিত মোহাম্মদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সম্প্রতি ড্রেনে পড়ে পেটে লোহার রড ঢুকে মৃত্যু হয় এই কবির।

অপরিকল্পিতভাবে খুঁড়ে রাখা ড্রেনে পড়ে গিয়ে তার মৃত্যু নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে আজ সোমবার (১১ জানুয়ারি) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবদুল বাসিতের পরিবারের পক্ষে আইনজীবী সৈয়দ ফজলে ইলাহী এই রিট আবেদন করেন।

রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সিলেট সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

গত ১১ ডিসেম্বর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সিলেটের বিশিষ্ট কবি, ছড়াকার ও সাবেক শিক্ষকনেতা আবদুল বাসিত মোহাম্মদের (৬৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সিলেটে সিটি করপোরেশনের অপরিকল্পিতভাবে খুঁড়ে রাখা ড্রেনে পড়ে গিয়ে তার পেটে লোহার রড ঢুকে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর ভোরে মারা যান তিনি।

সান নিউজ/এমএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা