জাতীয়

রোহিঙ্গাদের জোর করে ভাসানচরে পাঠানো হয়নি : পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গাদের জোর করে ভাসানচরে পাঠানো হয়নি। সেখানে যারা গেছেন, তারা সবাই স্বেচ্ছায় গেছেন। এমনটাই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৩০ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ৪ ডিসেম্বর প্রথম দফায় ১৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়। আর ২৯ ডিসেম্বর ১৮০৪ জনকে পাঠানো হয়েছে। কোনো রোহিঙ্গাকে জোর করে বা আর্থিক প্রলোভন দেখিয়ে ভাসানচরে পাঠানো হয়নি। আর যারা সেখানে গেছেন, তাদের জোর করার কোনো প্রশ্নই ওঠে না।

৩০ বছরের পুরোনো ভাসানচর পুরোপুরি সুরক্ষিত। আম্পানের সময়ও এ দ্বীপে কোনো ক্ষতি হয়নি। এখানে আবাসন, সুপেয় পানি, চিকিৎসাসহ নানা ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে।

মিয়ানমারের নির্বাচন সম্পন্ন হয়েছে, রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা