জাতীয়

সাম্প্রদায়িক উস্কানিতেই ভাস্কর্য ভাঙা হয়েছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মৌলবাদীদের সাম্প্রদায়িক উস্কানিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হয়েছে এবং যারা এ ভাস্কর্য ইস্যুতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে মন্ত্রণালয়ের নিজ দফতরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানান। আগামী ২৬ মার্চের মধ্যে রাজাকারের তালিকা প্রণয়ন করে তা প্রকাশ করা হবে।

এ সময় ১৯ মার্চকে ১৯৭১ সালের পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে দিবসটিকে বিশেষ মর্যাদায় পালন করার দাবি জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

তিনি আরও বলেন, ১৯ মার্চ পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন তৎকালীন গাজীপুর মহকুমার জয়দেবপুরের বীর জনতা। সেই সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে ৪ জন শহীদ হন বলেও উল্লেখ করেন মন্ত্রী।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা