জাতীয়

চিকিৎসকদের জন্য তৈরি হচ্ছে ৪ লাখ পিপিই

সান নিউজ ডেস্ক:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একদল অ্যালামনাই সদস্য করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসকদের সুরক্ষার জন্য বিশেষ ধরণের পোশাক(পিপিই) তৈরি শুরু করেছেন।

২১ মার্চ শনিবার রাতে মার্কস অ্যান্ড স্পেনসারের কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিকের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা যায়।

স্বপ্না ভৌমিক তার ওয়ালে লেখেন, বুয়েটের একদল অ্যালামনাই আর আমার দল মিলে তৈরি করছি পিপিই, সহযোগিতা করছে এফসিআই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তারা এ পোশাক তৈরির উদ্যোগ নিয়েছেন তারা। দেশের কঠিন এ পরিস্থিতিতে এ সব পোশাক চিকিৎসকদের দেয়া হবে বিনামূল্যে।

স্বপ্না ভৌমিকের নেতৃত্বে এ পোশাক বানানো হচ্ছে মার্ক্স অ্যান্ড স্পেন্সারের সঙ্গে নিয়মিত কাজ করা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে। ১০-১২ দিনের মধ্যেই চার লাখ পোশাক তৈরি হয়ে যাবে।

এ বিষয়ে শামস রাশেদ জয় নামের একজন তার ফেসবুকে লেখেন, 'যার যা আছে, তা-ই নিয়ে ঝাঁপিয়ে পড়ো।'

করোনা মোকাবিলায় দেশের চিকিৎসকদের জন্য পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্টের (পিপিই) নেই বলে চারদিক থেকে অভিযোগ ওঠে। যা দেশজুড়ে করোনা মোকাবিলার ক্ষেত্রে চিকিৎসকদের জন্য বাধা হিসেবে বিবেচিত হয়ে আসছিল।

তবে এ কঠিন সময়ে স্বপ্না ভৌমিকের এ উদ্যোগ প্রশংসনীয়। এরই মধ্যে তার এ স্ট্যাটাস সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দেশের দুর্যোগপূর্ণ এ মূহুর্তে তার এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানাচ্ছেন।

তাকে ধন্যবাদ দিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে কাশফিয়া আহমেদ লিখেন, 'অন্তরের অন্ত:স্থল থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা স্বপ্না ভৌমিক আর তাঁর সহকর্মীদের।'

উল্লেখ্য, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ২৪ জন আক্রান্ত হয়েছেন আর দুজন মারা গেছেন বলে জানিয়েছে আইইডিসিআর।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা