জাতীয়

সাম্প্রদায়িক অপশক্তিকে নিশ্চিহ্ন করতে হবে : তাপস

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে মৌলবাদী ও সাম্প্রদায়িক অপশক্তি নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘ মৌলবাদী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ও সাম্প্রদায়িক অপশক্তির এ বাংলার মাটিতে এখনও শক্ত ঘাটি বিরাজমান। যখনই তারা সুযোগ পাচ্ছে, তখনই সাপের মতো দংশন করার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করার চেষ্টা করছে।

অতএব, যতদিন না এদেশ থেকে সাম্প্রদায়িক গোষ্ঠী ও মৌলবাদী অপশক্তিকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা না যাবে ততদিন আমাদের আরও সচেষ্ট ও সজাগ থাকতে হবে।’

মেয়র বলেন, ‘১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীসহ ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীন বাংলাদেশ। তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এ বাংলাদেশ আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু বিনির্মাণের এক উজ্জ্বল উদাহরণ।

শহীদ বুদ্ধিজীবীরা জান্নাতবাসী হয়ে তাদের আত্মত্যাগের বিনিময়ে এগিয়ে যাওয়া বাংলাদেশ নিশ্চয় দেখতে পাচ্ছেন। ১৯৭১ সালের এইদিনে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি। আমি তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌদে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, সচিব আকরামুজ্জামান, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দর আলীসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যারিস্টার এ কে এম রবিউল হাসান সুমন, ব্যারিস্টার মো. শফিকুল ইসলাম, এডভোকেট আবদুর রাজ্জাকসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতারা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা