জাতীয়

সাম্প্রদায়িক অপশক্তি রুখে দেওয়া হবে : ঢাবি ভিসি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধীতা করে উগ্র বক্তব্য দেওয়া একটি জাতির সভ্যতা বিধ্বংসী বক্তব্য বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের( ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন।

ঢাবি ভিসি বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির যে কোনও আষ্ফালন রুখে দেওয়া হবে। নতুন করে জেগে উঠা কোন সাম্প্রদায়িক অপশক্তি ক্ষণিকের জন্য মাথাচাড়া দিয়ে উঠলেও চিরস্থায়ী হবে না।

বঙ্গবন্ধু ও বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ১৯৭৫ সালে ঘাতকরা যদি বঙ্গবন্ধুকে হত্যা না করতো তাহলে দেশ অনেক আগেই সমৃদ্ধ বাংলাদেশে রুপান্তরিত হতো।

১৯৭১ সালে যদি বুদ্ধিজীবীদের হত্যা না করতো তবে বাংলাদেশ আজকের স্থানে অনেক আগে পৌঁছে যেত। তারপরও আমাদের প্রাপ্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা