জাতীয়

পদ্মাসেতুর শেষ স্প্যান বসছে কাল

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অনুকূলে থাকলে পদ্মাসেতুর শেষ স্প্যানটি বসছে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর)। এর মধ্য দিয়ে ৬.১৫ কিলোমিটার সেতুর ভৌত অবকাঠামো পুরোপুরি দৃশ্যমান হবে। এ লক্ষ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে।

কুয়াশা বেশি থাকলে দু’এক দিন পেছাতে পারে স্পান বসানোর কাজ। তবে, বিজয় দিবসের আগেই ভৌত অবকাঠামো শেষ করার পরিকল্পনা প্রকল্প কর্তৃপক্ষের।

৪২টি খুঁটির উপর ৪১টি স্প্যান, যার মধ্যে জাজিরা প্রান্তে বসেছে ২০টি এবং মাওয়া প্রান্তে ১৯টি। আর ঠিক মাওয়া ও জাজিরার মাঝখানে বসেছে একটি স্প্যান। সর্বশেষ এই একটি স্প্যান বসিয়ে বিজয়ের মাসে সূচিত হবে পদ্মা জয়ের গল্প।

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ব্যস্ততার অন্ত নেই। দম ফেলার ফুরসত নেই কর্মীদের। স্প্যান বসেছে আগেও। তবে শেষ দেড়শ’ মিটার যুক্ত করা যেন এক দীর্ঘ প্রতিক্ষার অবসান।

সেতু বিভাগ সচিব বেলায়েত হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপে এই সোনালী ফসল। আজকের পদ্মাসেতুর ৬ কিলোমিটার দৃশ্যমান। ১২ ডিসেম্বরের মধ্যে যে কোন দিন সর্বশেষ অর্থাৎ ৪১তম স্প্যান বসানো হবে।

পুরো দেশের দৃষ্টি যেখানে, পদ্মার মাওয়া প্রান্তে ১২ ও ১৩ পেয়ারের মাঝখানের অংশটুকুতেই বসবে সর্বশেষ স্প্যানটি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন তাদের প্রস্তুতি আছে ১০ তারিখে এই স্প্যানটি বসানোর। কিন্তু কোন কারণে প্রকৃতির বিরূপ অবস্থা বিরাজ করে তাহলে ১২ তারিখের মধ্যে এটি বসানো হবে এবং কোনভাবেই এটি ১২ তারিখের পরে নেয়া হবে না।

সেতু সচিব আরও বলেন, আমাদের পদ্মাসেতুর কাজ কিন্তু থেমে থাকেনি, এটির কাজ কোভিড সময়েও চলছিল। আমাদের প্রত্যাশা, সেতুর মূল অবকাঠামো কিন্তু সংযুক্ত হয়ে যাবে দুই পাশের ৬.১৫ কিলোমিটার দৃশ্যমান হবে।

নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে বসে প্রথম স্প্যান। চ্যালেঞ্জ থাকলেও ধীরে ধীরে অবয়ব পেতে থাকে পদ্মা সেতু।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা