জাতীয়

প্রথম ধাপের ৩ জন করোনামুক্ত, নতুন ২ জন ভালো আছেন: আইইডিসিআর

বিশ্বে মহামারী করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দিন দিন যেন বেড়েই চলছে। এ পর্যন্ত এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৬ জনে। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৫৯০ জন।

এদিকে বাংলাদেশও রয়েছে করোনা ঝুঁকিতে। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইতালি ও জার্মান প্রবাসী দুই বাংলাদেশি নাগরিক বর্তমানে ভালো আছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর। এছাড়া এরইমধ্যে সারাদেশে ২ হাজার ৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলেও জানায় প্রতিষ্ঠানটি।

রাজধানীর মহাখালীর আইইডিসিআর এর কার্যালয়ে ১৫ মার্চ রবিবার প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। এছাড়া দেশের প্রথম মেয়াদে করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগীকেও ‘সংক্রমণমুক্ত’ ঘোষণা করা হয়।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় ২০ জনের নমুন পরীক্ষা করা হয়েছে। সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩১ জনের। দেশে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মোট ২,৩১৪ জন।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুসারে ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এলে সংশ্লিষ্ট ব্যক্তিকে করোনা সংক্রমণমুক্ত ঘোষণা করা হয়।

প্রকোটল অনুসারে নমুনা পরীক্ষার পর গত ১৩ মার্চ দুজনকে করোনামুক্ত ও ১৫ মার্চ অপর আরেকজনকে করোনামুক্ত ঘোষণা দেয়া হলো।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ডোমিটারস জানাচ্ছে, এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১৫২ টি দেশে এ ভাইরাস ছড়িয়েছে। বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ৬৯ হাজার ১৭৮ জন মানুষ চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৫ হাজার ৬৫২ জনের অবস্থা সঙ্কাটাপন্ন আর ৬৯ হাজার ১৭৮ জনের অবস্থা স্থিতিশীল।

আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ হাজার ৯২৪ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা