জাতীয়

দেশে নতুন দুজনের করেনাভাইরাস সনাক্ত

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে আরও দুজনের শরীরে কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। শনিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন।
মিন্টো রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, “ইতোমধ্যে আরও দুইজন রোগী পেয়েছি। এখন আমরা সেই দুইজনকে নিয়ে এসেছি এবং হাসপাতালে রেখেছি। যা যা চিকিৎসা দেওয়া দরকার সেটা শুরু করেছি।”
তিনি আরও বলেন, “এর আগে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী ছিল। তিনজন এখন ভালো আছে, দুইজনকে আমরা ছেড়েও দিয়েছি। আরেকজনকে আমরা ছেড়ে দেব।

এই দুজন ইতালি ও জার্মানিফেরত প্রবাসী বলে জানান তিনি।

এর আগে গত ৮ মার্চ তিনজনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
ওই তিনজনের দুইজন ছিলেন ইতালি প্রবাসী, অপরজন ছিলেন তাদের একজনের স্ত্রী। ইতালিতে করোনাভাইরাস ব্যাপক মাত্রায় ছড়িয়েছে। চীনে এই রোগ প্রথম দেখা দিলেও ইউরোপের এই দেশটি থেকেই তা বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।

এদিকে ইতালি থেকে শনিবার আসা ১৪২ জনকে বাধ্যতামূলকভাবে আশকোনার হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে পরে রাতে তাদের নিজেদের ঘরে ফিরে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশে প্রথম যে তিনজনের করোনাভাইরাস ধরা পড়েছিল তাদের মধ্যে দুজন এখন ‘ভাইরাসমুক্ত’ বলে দুপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এসময় তিনি বলেন, “তৃতীয় ব্যক্তির একটি পরীক্ষা করা হয়েছে, তাতে রেজাল্ট নেগেটিভ এসেছে। আরও ২৪ ঘণ্টা পরে আরেকটি পরীক্ষা করা হবে। তাতে যদি নেগেটিভ আসে রেজাল্ট, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।”

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা