জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় ভারত থেকে ফিরলেন ২৩ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ভারতের কোয়ারেন্টিন থেকে দেশে ফিরেছেন ২৩ বাংলাদেশি। ভারতের দিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় তারা আজ ঢাকায় ফিরলেন।

১৪ মার্চ শনিবার বিকেল তিনটার দিকে এয়ার ইন্ডিগোর একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশিদের প্রয়োজনীয় মেডিক্যাল চেক আপ করা হয় এবং তাদের কারো শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। তাই দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়।

২৩ বাংলাদেশীর মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। তাদের সঙ্গে ছোট্ট বাচ্চাসহ একটি পরিবারও রয়েছে। পরে বিমানবন্দরের যাবতীয় কাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তারা নিজ নিজ বাড়িতে চলে যান। তাদেরকে দেশে ফিরিয়ে আনার পুরো খরচ বহন করেছে বাংলাদেশ সরকার।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বিদায় জানান।

শিক্ষার্থীরা এ সময় বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগীতা এবং সার্বিক ব্যবস্থাপনার জন্য দিল্লি ও বেইজিং দূতাবাসের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে অন্যান্য ভারতীয়দের সঙ্গে এই ২৩ বাংলাদেশিকে উহান থেকে ফিরিয়ে আনা হয়। এরপর তাদের দিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইন করে রাখা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা