জাতীয়

করোনা আতঙ্কে ফিরছেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক: গত কয়েক দিন ধরে স্বাস্থমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী প্রবাসে থাকা বাংলাদেশিদেরকে দেশে না ফেরার অনুরোধ জানিয়ে আসছেন। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দলে দলে ফিরছেন প্রবাসীরা। আজ শনিবার ইতালি থেকে ফিরেছেন শতাধিক বাংলাদেশি। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান তারা। পরে তাদেরকে সেখান থেকে সরাসরি আশকোনার হজ্ব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। । ভারতের রাজধানী দিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা ২৩ বাংলাদেশিও আজ শনিবার দেশে ফিরবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্ভাব্য ভাইরাস সংক্রমণ ঠেকাতে ইতালি থেকে আসা ব্যক্তিদের সেখানে ১৪দিন কোয়ারেন্টিনে রাখা হবে।

ইতালি থেকে আসা আরও অনেককে ‘হোম কোয়ারেন্টিনে’ রাখার মধ্যে এই প্রথম দেশটি থেকে একসঙ্গে শতাধিক ব্যক্তি ফিরলো।

শাহজালাল বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. শাহারিয়ার সাজ্জাদ সান নিউজকে জানান, রোম থেকে দুবাই হয়ে সকাল ৮টায় এই ব্যক্তিরা ঢাকায় আসেন। তাদেরকে আশকোনা হজক্যাম্পে রাখার ব্যবস্থা হয়েছে।

তিনি বলেন, বিমানবন্দরে নামার পর পুলিশি পাহারায় বিআরটিসির কয়েকটি বাসে এই ব্যক্তিদের আশকোনা হজ ক্যাম্পে নেয়া হয়। তবে বিমানটিতে আসা যাত্রীদের সঠিক সংখ্যা জানাতে পারেননি ডা. শাহরিয়ার।

দুবাই থেকে যখন ফ্লাইট ছাড়ে, তখন আমাদের জানানো হয়েছিল ১২৫ জন পূর্ণ বয়স্ক এবং দেড় বছরের একটি শিশুর কথা। পরে আমরা দেখেছি হিসেব মিলছে না। সংখ্যাটি বেশি হতে পারে। এখন আমরা নিয়ে এসেছি, দেখতে হবে কত এসেছেন।

এদিকে ভারতের রাজধানী দিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা ২৩ বাংলাদেশি স্বাস্থ্য পরীক্ষা শেষে ছাড়পত্র নিয়ে আজ দেশে ফিরছেন। বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় বিকেলে ইনডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তাদের ঢাকায় আনা হবে।

বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষায় তাদের কারোর দেহে করোনাভাইরাস সনাক্ত না হওয়ায় গতকাল শুক্রবার ছাড়পত্র দেয়া হয়েছে সবাইকে।

চীনের উহান থেকে গতমাসের ২৭ ফেব্রুয়ারি ভারতীয় নাগরিকদের সাথে ওই ২৩ বাংলাদেশিকে দিল্লি নিয়ে যাওয়া হয়। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন জানান, বাংলাদেশি নাগরিকদের বিশেষ সুযোগ-সুবিধা দিয়ে কোয়ারেন্টাইনে রাখা হয় সেখানে।

তবে বিদেশ ফেরত সবাইকে আশকোনা হজ্ব ক্যোম্পে রাখা হবে না বলে জানিয়েছেন সরকারের রোগ তত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর-এর উপদেষ্টা ড. মুস্তাক হোসেন। তিনি সান নিউজকে বলেন, যাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হবে বলে মনে হবে তাদেরকে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে রাখা হবে। যাদের খুব বেশি সমস্যা নেই তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য অনুরোধ করা হবে।

এর আগে চীনের উহান থেকে আসা ৩১২ বাংলাদেশিদের হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। কারও মধ্যে ভাইরাস সংক্রমণের লক্ষণ না পেয়ে ১৪ দিন পর তাদের বাড়িতে ফেরার অনুমতি দেয়া হয়।

শনিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৬৮১ জন। মৃত্এযূ হয়েছে ৫ হাজার ৪৩৬ জনের। মধ্যে চীনে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বর্তমানে ইউরোপের দেশ ইতালিতে এই ভাইরাস সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। সেখানে কভিড-১৯ রোগে কয়েকদিনের মধ্যে এক হাজারেরও বেশি মানুষ মারা গেছে। আক্রান্তের সংখ্যাও ১৭ হাজার ছাড়িয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা