জাতীয়

আজ থেকে বন্ধ হল ভারতের ভিসা, উড়বেনা বিমান

সান নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ১৩ মার্চ শুক্রবার থেকে নতুন ভিসা ইস্যু বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন। ফলে আজ থেকে আর কোনও বাংলাদেশি নির্দিষ্ট সময় পর্যন্ত ভারত ভ্রমণে যেতে পারবেন না।

ভারতীয় হাইকমিশনের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্বের সব দেশের নাগরিকদের ভারতীয় বৈধ ভিসা স্থগিত থাকবে। পাশাপশি নতুন কোনো ভিসাও দেয়া হবে না।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। তবে কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রকল্প ভিসা এ আদেশের বাইরে থাকবে বলে জানিয়েছে দেশটি।

এই সময়ে যদি কোনো বিদেশি নাগরিককে ‘বাধ্যতামূলকভাবে’ ভারতে যেতে হয়, তাহলে তাকে নিকটস্থ ভারতীয় মিশনে যোগাযোগ করতে বলেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় ভারত আজ শুক্রবার থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করে । ভারতের এ সিদ্ধান্তের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ আরো তিনটি স্থানীয় বেসরকারি বিমান সংস্থা ভারতে বিমান চলাচল স্থগিত করেছে।

এ কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৪ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ভারতের দিল্লী এবং কলকাতায় সব ফ্লাইট বাতিল করেছে।
বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মহিবুল হক বলেছেন, বাংলাদেশি পর্যটকদের ফিরিয়ে আনার প্রয়োজন হলে বিমান ভারতে একটি বিশেষ ফেরি ফ্লাইট পরিচালনা করবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সও চেন্নাই এবং কলকাতায় যাওয়ার সব ফ্লাইট বাতিল করেছে। নভোএয়ার এবং রিজেন্ট এয়ারওয়েজ তাদের কলকাতার ফ্লাইট বাতিল করেছে। তবে ইউএস-বাংলা এয়ারলাইনস এবং রিজেন্ট এয়ারওয়েজ রোববার পর্যন্ত চেন্নাই ও কলকাতায় বিশেষ ফেরি ফ্লাইট পরিচালনা করবে বলে জানায়।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, আটকে পড়া যাত্রীদের ফেরত আনতে আমরা কলকাতা থেকে ১৪, ১৫ ও ১৬ মার্চ এবং ১৫ মার্চ চেন্নাই থেকে আমাদের একটি খালি বিমান ফেরি ফ্লাইট হিসাবে পাঠাবো।

রিজেন্ট এয়ারওয়েজের বিক্রয় ও বিপণনের প্রধান সুহেল আহমেদ জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে তাদের এয়ারলাইনস ১৩ ও ১৪ মার্চ কলকাতায় দুটি ফেরি ফ্লাইট পরিচালনা করবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা