জাতীয়

করোনা আক্রান্ত দুজন পুরো সুস্থ, বাড়ি ফিরতে পারেন আজ

নিজস্ব প্রতিবেদক:

দেশের করোনাভাইরাসে আক্রান্ত ৩ জনের মধ্যে দুজন এখন পুরোপুরি সুস্থ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে রিলিজ দেয়া হতে পারে। বুধবার রাতে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর সূত্রে এই তথ্য জানা গেছে।

আক্রান্ত দুজনের রক্ত পরীক্ষার প্রথম ফলাফলে করোনা নেগেটিভ এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী পর পর দুটি পরীক্ষায় করোনা নেগেটিভ না আসলে তাদের পুরোপুরি সুস্থ বলা যাবে না। আইইডিসিআরের পরের পরীক্ষাতেও ফলাফল নেগেটিভ এসেছে।

এর আগে বুধবার দুপুরে বুধবার (১১ মার্চ) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজন রোগীর মধ্যে দু’জন সুস্থ হয়ে উঠেছেন এবং যেকোনো সময় তাদের হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে। করোনা ভাইরাসে সংক্রমিত দুইজনের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। এদের দেহে এখন আর কোনো উপসর্গ নেই। হাসপাতালে ভর্তি করার সময় তাদের মৃদু উপসর্গ থাকলেও এখন তাও নেই।

গত ২৪ ঘণ্টায় ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে কারো দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলেও তিনি জানান।

এ পর্যন্ত মোট ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১০ জনকে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। গত ৮ মার্চ রবিবার বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত হয়েছিলেন। তাদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী। তাদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা