জাতীয়

নিয়ন্ত্রণে রূপনগরের আগুন, পুড়লো দুই শতাধিক ঘর

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে রূপনগর বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে এই আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টার কিছু পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স ও মেইনটেনেন্স) লে. কর্নেল জিল্লুর রহমান ১১ মার্চ বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার সকাল নয়টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস অফিস।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডে কয়েক'শ ঘর পুড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের অনেকেই বলছে প্রায় ২০০ ঘর পুড়ে গেছে।

আগুনে কয়েক হাজার মানুষ ঘর হারিয়েছেন। যে যার মতো ঘরের আসবাবপত্র নিয়ে পাশের রাস্তায় আশ্রয় নিয়েছেন। বস্তিতে অন্তত পাঁচ হাজার ঘর ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এর সঠিক সংখ্যা কেউ বলতে পারেননি।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর বস্তির বাসিন্দারা যে যার মতো ঘরের আসবাবপত্র নিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন।

বস্তিবাসী সুজন বলেন, ৩২ নম্বর রোডের দিকে প্রথমে আগুন লাছে। কিছুক্ষণের মধ্যে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। কিছু নিয়ে আসতে পারিনি। সব পুড়ে শেষ।

আগুনে ক্ষতিগ্রস্ত আরেক জন হালিমা খাতুন। তিনি বলেন, মাঝামাঝি জায়গায় প্রথমে আগুন লাগে। ঘরে যা পেয়েছি তা নিয়ে বের হয়েছি। কিন্তু সব আনতে পারিনি। কোনো রকমে দু’একটা জিনিষ ও নিজের জান নিয়ে আসতে পেরেছি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স ও মেইনটেন্স) লে. কর্নেল জিল্লুর রহমান বলেন, পর্যায়ক্রমে আমাদের ২৫টি ইউনিট আগুন নিভাতে কাজ করে । আগুন লাগার পর বিভিন্ন আসবাব দিয়ে রাস্তা বন্ধ থাকায় গাড়ি ঢুকতে একটু সমস্যা হয়। আশপাশে প্রচুর পানি সংকট, বিভিন্ন ভবনের রিজার্ভ থেকে পানি নিয়ে আমরা কাজ করেছি। কোনও হতাহতের সংবাদ পাইনি। এখন ডাম্পিং চলছে। পুরোপুরি নির্বাপনের পর আমরা সার্চ করে দেখব হতাহত কেউ আছেন কিনা। আগুনে বস্তির প্রায় ৫০ শতাংশ ঘর পুড়ে গেছে।

তিনি আরও বলেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা