জাতীয়

করোনা মোকাবিলায় ৩০ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব পরিস্থিতিতে করোনা ভাইরাস সকল দেশের জন্য হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। এখন পর্যন্ত বিশ্বের প্রায় ১০০ টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। ১ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে। আর মৃতের সংখ্যা ৪ হাজারের বেশি। সম্প্রতি বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হবার খবরে সারাদেশে আতঙ্ক বেড়ে গেছে।

এ পরিস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনা ভাইরাস নিয়ে এক জরুরি বৈঠক করেছেন।

রাজধানীর বনানীস্থ বাসভবনে মঙ্গলবার ১০ মার্চ সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে বৈঠকে বসেন তারা। এসময় আমেরিকা, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, ইরান ও ভারতের রাষ্ট্রদূতসহ মোট ৩০ জন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী করোনা ভাইরাসের ফলে বর্তমান সময়ে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন। এসময় করোনা ভাইরাসের ফলে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও পারস্পরিক সম্পর্ক বজায় রেখে এই ভাইরাস মোকাবিলায় একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত অন্যান্য দেশের রাষ্ট্রদূতরাও তাদের দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন।

আমেরিকা সরকারের পক্ষ থেকে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ব্যবস্থা প্রসঙ্গে আলোচনা করেন। তিনি বাংলাদেশ সরকারকে করোনা ভাইরাস মোকাবিলায় আগামী দুই দিনের মধ্যে আর্থিক সহায়তা প্রদানেরও আশ্বাস দেন।

চীন, ইরান, দক্ষিণ কোরিয়া, ইতালিসহ আক্রান্ত অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা আদান প্রদানে পরবর্তী করণীয় বিষয়ে রাষ্ট্রদূতগণ স্বাস্থ্যমন্ত্রীকে তাদের অভিমত ব্যক্ত করেন।

স্বাস্থ্যমন্ত্রী এ প্রসঙ্গে উপস্থিত সবাইকে বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে বলেও জানান।

সভায় উপস্থিত সব রাষ্ট্রদূত এ সময় সন্তুষ্টি প্রকাশ করেন এবং একে অপরের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্কের ব্যাপারে একমত পোষণ করেন। অনুষ্টানে এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ। সূত্র: বাসস

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

৮ দফা দাবিতে রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য পদযাত্রা

ক্যান্সার আক্রান্ত শিশুদের প্রতি সচেতনতা বৃদ্ধি ও তাদের চিকিৎসায় জনসম্পৃক্ততা...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা