জাতীয়

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ইউএসএআইডি’র সহায়তা

সান নিউজ ডেস্ক:

নোভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ এ উচ্চ ঝুঁকিসম্পন্ন বাংলাদেশসহ ২৫টি দেশকে ৩৭ মিলিয়ন ডলার অর্থিক সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস থেকে ১২ মার্চ বৃহস্পতিবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) সংক্রামক রোগ প্রতিরোধে জরুরি সংরক্ষিত তহবিল থেকে এ অনুদান দেওয়া হবে।

মার্কিন রাষ্ট্রদূত মিলার ১১ মার্চ এই অর্থ সহায়তা ও এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের কর্মপরিকল্পনা জানাতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশে কোভিড-১৯ মোকাবেলায় কীভাবে উভয় দেশের কার্যক্রম সমন্বয় করা যায় এবং কোন কোন খাতে ভবিষ্যতে অর্থ বরাদ্দ করা যায় সে বিষয় নিয়েও তারা আলোচনা করেন তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার এ অর্থ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য বহুপাক্ষিক প্রতিষ্ঠান ও বিভিন্ন দেশে ইউএসএআইডির প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাসমূহের নেতৃত্বে পরিচালিত কার্যক্রমকে প্রদান করছে।

এটি যুক্তরাষ্ট সরকারের প্রথম তহবিল, যা তাদের ১০০ মিলিয়ন ডলার পর্যন্ত সাম্প্রতিক একটি প্রতিশ্রুতির অংশ হিসেবে দেয়া হচ্ছে।

ইউএসএআইডির এই অর্থ তিনটি অগ্রাধিকার ক্ষেত্রে ব্যবহৃত হবে। এরমধ্যে:

(১) স্বাস্থ্য সেবাকেন্দ্রগুলোতে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি ) পদ্ধতি জোরদার করা।
(২) নমুনা পরিবহন এবং যথাস্থানে প্রেরণ (রেফারেল) ব্যবস্থা উন্নয়ন। এবং
(৩) ঝুঁকি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে তথ্য যোগাযোগ ও প্রচার। এটি স্বাস্থ্যখাতে ইউএসএআইডি এবং যুক্তরাষ্ট্র সরকারের চলমান অন্যান্য বিনিয়োগকে আরো শক্তিশালী করবে।

ইউএসএআইডি সুনির্দিষ্টভাবে কোভিড-১৯ মোকাবেলায় দ্রুত রোগনির্ণয়, আক্রান্তের ব্যবস্থাপনা, আইপিসি এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৭ লাখ ডলার প্রদান করছে।

কোভিড-১৯ এর প্রাদুর্ভাব এরইমধ্যে ১১৯ টি দেশে মহামারি আকারে ভৌগোলিকভাবে ছড়িয়ে পড়ছে। বিধায় এ বিষয়ক বৈশ্বিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে ইউএসএআইডি তাদের সহায়তা অব্যাহত রাখবে বলে জানান মিলার।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘অনুমাননির্ভর’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতার প্রতিবেদনকে ‘অনুমান...

খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ

হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছা সেমাই,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা